কাউনিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
- আপডেট সময় : ০৫:৪৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪ ১৫১ বার পড়া হয়েছে
কাউনিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
যথাযোগ্য মর্যাদায় রংপুরের কাউনিয়া উপজেলা প্রশাসন আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার শহীদবাগ ইউনিয়নে বল্লভবিষু জুড়াবান্ধা বধ্যভুমি শহীদ স্মৃতি স্তম্ভে পূষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে বিনম্র শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ বুদ্ধিজীবী ও মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া-মুনাজাত করা হয়।
পড়ুন>> আজ শহীদ বুদ্ধিজীবী দিবস: স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিদুল হকের সভাপতিত্বে শহীদদের স্মরণ সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মো. রজব আলী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শরিফ, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, উপজেলা কৃষি অফিসার মোছা. তানিয়া আকতার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মেজবাহুর রহমান, শহীদবাগ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ মন্ডল, সদস্য সচিব সেকেন্দার আলী বিএসসি, রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সামসুজ্জামান আজাদ। দিবসের অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ নানা শ্রেণীপেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























