কাউনিয়ায় রিপোটার্স ইউনিটির উদ্যোগে দোয়া ও ইফতার
- আপডেট সময় : ০৮:৩১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫ ১০৮ বার পড়া হয়েছে
কাউনিয়ায় রিপোটার্স ইউনিটির উদ্যোগে দোয়া ও ইফতার
রিপোটার্স ইউনিটি রংপুরের কাউনিয়া উপজেলা শাখার বার্ষিক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলা অডিটোরিয়ামে দোয়া ও ইফতার মাহফিল পূর্বে রিপোটার্স ইউনিটির সভাপতি শাহ মোবাশ্বারুল ইসলাম রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিনকাল প্রতিনিধি সাইদুল ইসলাম এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউনিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম সফি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউনিয়া থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) মোস্তফা কামাল। আরো উপস্থিত ছিলেন, বালাপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান, কাউনিয়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রহিম, সদস্য সচিব আব্দুল আজিজ বাবু, সিনিয়র যুগ্ন আহবায়ক আলমগীর হোসেন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কোয়েল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলাম,
পড়ুন>> সুদের টাকা দিতে ব্যর্থ হওয়ায় তালাবদ্ধ শিক্ষক।
রিপোটার্স ইউনিটির উপদেষ্টা মনিরুল ইসলাম মিন্টু, সাংগঠনিক সম্পাদক জহির রায়হান, সহ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক নিতাই রায়, অনলাইন প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজান,সাংবাদিক জুলহাস হোসেন সোহাগ, মোকছেদ আলী, আবু আসলাম,আতিকুল ইসলাম,আমজাদ হোসেন, আনন্দ,আনোয়ার,মিজান প্রমূখ।
আলোচনা শেষে জুলাই আগষ্ট গণঅভ্যুত্থান সকল শহীদ, আহত এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া পরিচালনা করেন, উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল লতিফ প্রমুখ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























