কাউনিয়ায় রাজনৈতিক ধর্মীয় ও জাতিগত সহিংসতা পরিহারে মানববন্ধন
কাউনিয়ায় রাজনৈতিক ধর্মীয় ও জাতিগত সহিংসতা পরিহারে মানববন্ধন। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগিতায় কাউনিয়া উপজেলা পিস ফ্যাসিলিলেটর গ্রুপ(পিএফজি) উদ্যোগে সংঘাত নয়,ঐক্যর বাংলাদেশ গড়ি এ শ্লোগান নিয়ে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা পরিহার করে আন্তঃধর্মীয় সম্প্রতি বজায় রাখার আহবানে বৃহস্পতিবার বিকাল ৪টায় রংপুর -কুড়িগ্রাম মহাসড়কে কাউনিয়া গালস স্কুল মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
মানববন্ধন কর্মসূচি পালন কালে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আলমগীর চৌধুরী লিটন, বালাপাড়া ইউনিয়ন বিএনপি যুগ্ন আহবায়ক শাহজান আলী, বালাপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ মাহবুব আলম, পিএফজি কমিটির সমন্বয়কারী ও প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম,হিন্দু সম্প্রদায়ের নেতা বিজন কুমার গোস্বামী বকুল,সেতু রানী,উপজেলা ছাত্র সমন্বয়কারী মাসুম মিয়া, হাঙ্গার প্রজেক্টের প্রতিনিধি ফরিদা ইয়াসমিন প্রমূখ।
Leave a Reply