কাউনিয়ায় বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কাউনিয়ায় বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন স্বেচ্ছাশ্রমে পাট কেটে ও ধানের চারা রোপণ করলেন আনসার-ভিডিপি সদস্যরা ভূরুঙ্গামারীতে কামড়ে পালানোর চেষ্টা করেও পুলিশ-বিজিবির হাতে ধরা গাঁজাচাষী ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী মানববন্ধন দৌলতপুর উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির আয়োজনে ৩দিন ব্যাপি নজরুল বর্ষ উৎপাদন এক বছরে দৃশ্যমান পরিবর্তন, দ্বিতীয় মেয়াদে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. নুরুল ইসলাম কাউনিয়ায় কলেজছাত্রী ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার কাউনিয়ায় বিলের পদ্ম ফুলের সৌন্দর্যে চোখ আটকে যাচ্ছে দর্শণার্থীদের বরিশালে নাতির লাথিতে প্রাণ গেল নানির ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন

কাউনিয়ায় বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়া
  • প্রকাশিত : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
কাউনিয়ায় বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রংপুরের কাউনিয়ায় বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে। শনিবার (২সেপ্টেম্বর) বিকেলে কাউনিয়া উপজেলা বিএনপি’র আয়োজনে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা, কেক কাটা ও দোয়া অনুষ্ঠিত হয়।

বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিক তে একটি র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কাউনিয়া মোফাজ্জল হোঃ সরকারি স্কুল মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

উপজেলা বিএনপি’র যুন্ম আহবায়ক রকিবুল হাসান পলাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট মোজাহারুল ইসলাম বাবলু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক জামিনুর রহমান,আলমগীর চৌধুরী লিটন, আখতারুজ্জামান মন্ডল ,আতিক হাসান সোহাগ, সোহেল রানা,

এছাড়াও বক্তব্যে রাখেন শহিদবাগ ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুর রশিদ মন্ডল,সাধারণ সম্পাদক সেকেন্দার আলী বিএসসি, কুর্শা ইউনিয়ন বিএনপি’র সভাপতি আবদুল হামিদ বি এস সি, সারাই ইউনিয়ন বিএনপি’র সভাপতি আনছার আলী, টেপামধুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নূরুল ইসলাম, সারাই ইউনিয়ন বিএনপির সভাপতি আনছার আলী,

উপজেলা ওলামা দলের সভাপতি মমিনুল ইসলাম জিহাদি, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আব্দুর রহিম, সদস্য সচিব আব্দুল আজিজ বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোসাব্বের আলী, সদস্য সচিব মোবাশ্বের হোসেন, ছাত্র দলের সদস্য জাহাঙ্গীর আলম, কৃষক দলের আহবায়ক জনি, তাতীদলের আহবায়ক মাইদুল ইসলাম মুকুল,মৎস্য জীবি দলের নেতা আব্দুল গফুর প্রমূখ।

প্রধান অতিথি এ্যাডভোকেট মোজাহারুল ইসলাম বাবলু বলেন, এদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন । দেশে বিএনপিকে আজ একটি সুসংগঠিত সংগঠন হিসেবে তিনি নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তাই আওয়ামী লীগ তারেক রহমানকে ভয় পেয়ে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে । কিন্তু এতে আওয়ামী লীগের শেষ রক্ষা হবে না।

এসময় বক্তরা আরো বলেন, এই সরকারের অধীনে আমরা আর কোন নিশি রাতের নির্বাচন দেখতে চাই না। একদফা দাবী আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে। আমরা শেখ হাসিনা সরকারের হামলা মামলা জেল জুলুমকে ভয় পাইনা। এই সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাই তারা অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্দলীয় তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে যেতে ভয় পায়।

আলোচনা সভা শেষে নেতাকর্মীরা কেক কেটে দলের ৪৫তম প্রতিষ্ঠাতা বার্ষিকী উদযাপন করেন। অনুষ্ঠানে দলের হাই কমান্ডের নির্দেশ অনুসারে যে কোন কর্মসূচি বাস্তবায়নে বিএনপির নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!