কাউনিয়ায় পরিদর্শন ও নিরীক্ষা বিষয়ক কর্মশালা
- আপডেট সময় : ০৬:০৭:১৮ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪ ২০৫ বার পড়া হয়েছে
কাউনিয়ায় পরিদর্শন ও নিরীক্ষা বিষয়ক কর্মশালা
কাউনিয়ার হারাগাছ মডেল কলেজ হল রুমে পরিদর্শন ও নিরীক্ষা বিষয়ক এক কর্মশালা বুধবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
কলেজের সভাপতি ও হারাগাছ পৌর সভার সাবেক মেয়র বীরমুক্তিযোদ্ধা মুহা হাকিবুর রহমান মাষ্টারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের শিক্ষা পরিদর্শক মোঃ আজিজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন হারাগাছ মডেল কলেজের অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম, বক্তব্য রাখেন হারাগাছ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মকছুদার রহমান, শহীদবাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুর রহমান, নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রমজান আলী, সোনাতন দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুস সাত্তার, সারাই পোদ্দার পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ মারুফা আক্তার প্রমূখ।
উপজেলার হারাগাছ মডেল কলেজ, হারাগাছ বহুমুখী উচ্চ বিদ্যালয়, নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয়,সারাই পোদ্দার পাড়া উচ্চ বিদ্যালয়,কাউনিয়া দাখিল মাদ্রাসা, শহীদ বাগ বালিকা উচ্চ বিদ্যালয়, মীরবাগ বালিকা উচ্চ বিদ্যালয়, বল্লভবিষু দাখিল মাদ্রাসা ও সোনাতন দাখিল মাদ্রাসা সহ ১০ শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন বিষয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























