কাউনিয়ায় নিষিদ্ধ রিং জাল জব্দ: পুড়িয়ে ধ্বংস : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কাউনিয়ায় নিষিদ্ধ রিং জাল জব্দ: পুড়িয়ে ধ্বংস : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে ভ্রাম‍্যমান আদালতে মাদকসেবী যুবককে ১মাসের কারাদন্ড দৌলতপুরে ভিক্ষুকদের কর্মসংস্থানের লক্ষ্যে ছাগল বিতরণ সুন্দরগঞ্জে এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে ডিআরআর চ্যাম্পিয়নদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ  তাড়াশে দুঃস্থ ও অতিদরিদ্র ১০০ পরিবারের মাঝে চাল বিতরণ ভূরুঙ্গামারীতে আলিম পরীক্ষায় দায়িত্বে অবহেলায় কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসার সাময়িক বরখাস্ত জাল নোট প্রতিরোধে ভূরুঙ্গামারীতে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ১৩৪ কোটি টাকার উটপাখি গবেষণা প্রকল্পে আনা ২২টির মধ্যে ১৫টি জবাই টুথপেস্ট-সয়াবিন তেলের পর এবার বাজারের ৯৫ শতাংশ চিনিতেই মিলল মাইক্রোপ্লাস্টিক সুন্দরগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্ৰেপ্তার হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ

কাউনিয়ায় নিষিদ্ধ রিং জাল জব্দ: পুড়িয়ে ধ্বংস

কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়া
  • প্রকাশিত : সোমবার, ৭ নভেম্বর, ২০২২

রংপুরের কাউনিয়ায় জলাশয় থেকে নিষিদ্ধ রিং জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার টেপামধুপুর ইউনিয়নের নিজদর্পা গ্রামে অভিযান চালায় মৎস্য বিভাগ।

উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, কিছু অসাধু ব্যক্তি দীর্ঘদিন ধরে উপজেলার টেপামধুপুর এলাকায় মানাষ নদী, খাল, বিল ও বিভিন্ন জলাশয়ে নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকার করে আসছে। বিশেষ করে নিষিদ্ধ রিং জাল ব্যবহারে মাছের প্রজ্বনন ক্ষতিগ্রস্থ হচ্ছে। নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধে অভিযানের সিদ্ধান্ত নেয় উপজেলা প্রশাসন।

সোমবার বেলা ১২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেড তাহমিনা তারিনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় নিষিদ্ধ চায়না দুয়ারী রিং জাল ১২খানা (৭২০) ফিট এবং ২০০ মিটার লম্বা একটি কারেন্ট জাল জব্দ করা হয়। যাহার আনুমানিক বাজার মুল্য প্রায় ৮২ হাজার টাকা। পরে জব্দ কৃত জাল উপজেলা পরিষদ চত্তরে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আংগুরা বেগম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ ফারজানা আক্তার,কৃষি কর্মকর্তা শাহানাজ পারভিন, সমাজসেবা কর্মকর্তা সামিউল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবিব, সহকারি মৎস্য কর্মকর্তা মাহবুব উল আলম ও ক্ষেত্রসহকারী আশরাফুল আলম।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন কারেন্ট জাল ও রিং জাল দিয়ে মাছ ধরা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!