কাউনিয়ায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবীতে গণ-অবস্থান কর্মসূচী পালন
- আপডেট সময় : ১০:৪০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪ ২০৯ বার পড়া হয়েছে
কাউনিয়ায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবীতে গণ-অবস্থান কর্মসূচী পালন
চাতক প্রতিক্ষায় আর তিস্তা কর্তৃপক্ষ গঠন করে পদ্মা সেতুর মত নিজস্ব অর্থায়ণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ চলতি অর্থবছরে শুরুর দাবীতে কাউনিয়া তিস্তা সেতু এলাকায় শুক্রবার বিকালে গণ-অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ কাউনিয়া শাখার উদ্যোগে কেন্দ্রীয় কমিটি ঘোষিত গণ-অবস্থান কর্মসূচী পালন উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তব্য রাখেন, তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ কাউনিয়া শাখার সহ-সভাপতি মোঃ সামছুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ সভাপতি মোঃ মোক্তার হোসেন, অনিল চন্দ্র, সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, কেন্দ্রীয় কমিটির সদস্য আশিকুর রহমান আশিক, উপজেলা শাখার সদস্য গণেশ কুমার দেব শর্মা, ইউসুফ আলী প্রমূখ।
একই দিনে একই সময়ে একই দাবীতে কাউনিয়ার টেপামধুপুর ইউনিয়নের হয়বতখাঁ টাবুর চরে তিস্তা নদীর পারে একই কর্মসূচী পালন করা হয়েছে।


























