কাউনিয়ায় জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০১:৫৫:৪২ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫ ১৩৬ বার পড়া হয়েছে
কাউনিয়ায় জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
জ্ঞান-বিজ্ঞানে করবো জয় সেরা হবো বিশ্বময় এ প্রতিপাদ্য নিয়ে তারুণ্যের উৎসবে কাউনিয়ায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা সোমবার সকালে কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
দু’দিন ব্যাপি বিজ্ঞান মেলার উদ্বোধন শেষে বালিকা বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কাউনিয়া রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলামে সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লোকমান হোসেন, উপজেলা কৃষি অফিসার মোছাঃ তানিয়া আকতার, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ মোঃ আরিফ মাহফুজ প্রমূখ।
পড়ুন>> নীলফামারীতে সোনালী ব্যাংকের উপ-শাখায় আগুন; নথিপত্র, কম্পিউটার ও আসবাবপত্র ভষ্মিভূত
আলোচনা সভা শেষে অতিথি বৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং একটি র্যালি বের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
এছাড়াও কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গ্রামীণ ঐতিহ্য লাঠি খেলা, ফুটবল খেলা সহ নানা ধরনের খেলার আয়োজন করা হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























