
রংপুরের কাউনিয়ায় ইসলামিক রিলিফ বাংলাদেশ দরিদ্রদের মাঝে কুরবানির মাংস বিতরণ করেছে।
শনিবার সকালে উপজেলার সারাই ও বালাপাড়া ইউনিয়নের দরিদ্র মানুষের মাঝে এসব মাংস বিতরণ করা হয়। ওই দুই ইউনিয়নের সহস্রাধিক দরিদ্র মানুষকে দুই কেজি করে কুরবানি মাংস বিতরণ করা হয়েছে।
বালাপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান মোঃ আনছার আলী ও সারাই ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান মোঃ আশরাফুল ইসলাম দরিদ্র অসহায় মানুষের হাতে কোরবানির মাংসের প্যাকেট তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন ইসলামিক রিলিফ বাংলাদেশ এর প্রতিনিধি রেজাউল করিম, মোঃ রবিউল ইসলাম ও নাজমা সুলতানা প্রমূখ।
বালাপাড়া ও সারাই ইউনিয়নে সহস্রাধিক দরিদ্র মানুষকে দুই কেজি করে কোরবানির মাংস প্রদান করা হয়েছে।
মন্তব্য করুন