ঢাকা ০২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারিচালিত রিকশা, নিষেধাজ্ঞা নামমাত্র ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নতুন ইতিহাস হাসান মাহমুদের সিলেট টেস্ট: ৩৫৬ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ, ওপেনিংয়ে নাঈম আলোক হেলথকেয়ারে ১০ জনের চাকরির সুযোগ, বেতন ২৫ হাজার টাকা পারস্য উপসাগরে কাতার উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজে হামলা হাসানের দুর্দান্ত বোলিংয়ে কোণঠাসা ওয়েস্ট ইন্ডিজ স্বাস্থ্যসেবা সংস্কারে বড় পরিকল্পনা ও রেকর্ড বরাদ্দ সরকারের দেশে সার উৎপাদন বাড়াতে তিনটি নতুন কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের টেকনাফে সশস্ত্র পাচারকারীদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন এক সেনাসদস্য মধ্যপ্রাচ্য নীতিতে নিজেরাই সংকটে যুক্তরাষ্ট্র ও ইসরাইল: হোসেইন তাইয়েব

কাউনিয়ায় আধুনিক পদ্ধতিতে চাষাবাদে কৃষক প্রশিক্ষণ

কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়া
  • আপডেট সময় : ০৮:১৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪ ৩০০ বার পড়া হয়েছে

কাউনিয়ায় আধুনিক পদ্ধতিতে চাষাবাদে কৃষক প্রশিক্ষণ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুর কাউনিয়ায় আধুনিক পদ্ধতিতে চাষাবাদে কৃষক প্রশিক্ষণ।

কাউনিয়ায় ফলন বৃদ্ধিতে রোগ বালাই রোধ এবং আধুনিক পদ্ধতিতে ধান চাষাবাদে কৃষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(৩০ জানুয়ারি) সকালে বাংলাদেশ ধান গবেষণা ইনস্ট্রিটিউটের আয়োজনে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় বীরমুক্তিযোদ্ধা টিপু মুনশি হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় উপজেলা কৃষি অফিসার শাহনাজ পারভীনের সভাপতিত্বে আধুনিক পদ্ধতিতে ধান চাষাবাদের কলাকৌশল বিষয়ের উপর বক্তব্য রাখেন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্ট্রিটিউট রংপুর অঞ্চলের পিএসও রকিবুল হাসান, এসএমও ড: আনোয়ারা আক্তার ও সেলিমা জাহান।

পিএসও রকিবুল হাসান বলেন, যুগের সঙ্গে তাল মেলাতে প্রাচীন কৃষি পদ্ধতি এখন মোটেও যথেষ্ট নয়। এমনকি আগেও যেভাবে ফসল ফলানো যেত বা যে ধরনের বীজ, সার, কলাকৌশল ব্যবহার করা যেত। বর্তমানে বিশ্বজুড়ে চাষাবাদে সেসব কৌশল ও চাষ পদ্ধতিতে এসেছে ব্যাপক পরিবর্তন। ফসল উৎপাদন বাড়ানো, খাদ্য নিরাপত্তা এবং কৃষকদের জীবনযাত্রার মানোন্নয়ন নির্ভর করে আধুনিক কলাকৌশল ও প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

চারা রোপন, সার ব্যবহার এবং রোগ বালাই রোধে আধুনিক কলাকৌশলের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি পাবে। তাই যুগের সঙ্গে তাল মিলিয়ে টেকসই কৃষি উন্নয়ন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা ও কৃষকের দৈনন্দিন জীবন ব্যবস্থার উন্নয়নে আধুনিক কৃষি ব্যবস্থাপনা সম্পর্কে বাংলাদেশ ধান গবেষণা ইনস্ট্রিটিউট কৃষকদের প্রশিক্ষণ দিচ্ছে। কর্মশালায় উপজেলার বিভিন্ন গ্রামের কৃষকরা অংশ গ্রহণ করেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কাউনিয়ায় আধুনিক পদ্ধতিতে চাষাবাদে কৃষক প্রশিক্ষণ

আপডেট সময় : ০৮:১৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪