কাউনিয়ায় অষ্টম শ্রেণির ছাত্রীর লাশ উদ্ধার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কাউনিয়ায় অষ্টম শ্রেণির ছাত্রীর লাশ উদ্ধার : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে প্রতিপক্ষের হামলায় সাবেক ইউপি সদস্য নিহত আজ ২৫ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: কেমন কাটবে আপনার আজকের দিনটি ২৫ আগস্ট ২০২৬; আজকের আবহাওয়া: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও ভারী বর্ষণের সম্ভাবনা আজ মঙ্গলবার ২৫ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ মঙ্গলবার ২৫ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা সরকারের গঠনমূলক সমালোচনায় সক্রিয় থাকার পরামর্শ সম্পাদকদের, সহিংসতা পরিহারের আহ্বান সমাজ পরিবর্তনের নেতৃত্বে আলো ছড়াচ্ছেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নিষেধাজ্ঞার শঙ্কায় বিপর্যস্ত ইরানের অর্থনীতি: ডলারের বিপরীতে রিয়ালের রেকর্ড দরপতন কঠোর ভাবমূর্তি ভেঙে জেন-জির মন জয়ে ইনস্টাগ্রামে মোদি: কতটা সফল বিজেপি? এনএসডিএ’র সদস্য পদে নিয়োগ পেলেন ড. এম. মুজিবুর রহমান

কাউনিয়ায় অষ্টম শ্রেণির ছাত্রীর লাশ উদ্ধার

কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়া
  • প্রকাশিত : বুধবার, ২২ মার্চ, ২০২৩
কাউনিয়ায় অষ্টম শ্রেণির ছাত্রীর লাশ উদ্ধার

রংপুরের কাউনিয়ায় বিথী রাণী (১৪) নামে ৮ম শ্রেণীর এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২২ মার্চ) দুপুরে উপজেলার টেপামধুপুর ইউনিয়নের নিলাম খরিদা সদরা গ্ৰামে নিজ বাড়ির উঠান থেকে ওই মেয়ের লাশ উদ্ধার করা হয়।

মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে ময়নাতদন্তের জন্য ওই মেয়ের মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

বিথী রাণী নিলাম খরিদা সদরা গ্ৰামের শ্রী কিরেন চন্দ্র বর্মনের মেয়ে এবং গোবরাপাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

নিহত পরিবারের বরাত দিয়ে টেপামধুপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান রাশেদুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেলে ওই ছাত্রী স্কুল থেকে বাড়িতে ফিরে খাওয়া করে।

এরপর সে ঘরের মধ্যে থাকা ধানক্ষেতে দেওয়া কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। ঘরের মধ্যে তাকে ছটপট করতে দেখে পরিবারের লোকজন। তাকে উদ্ধার করে সন্ধায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অবস্থার অবনতি হলে তাকে রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে বুধবার সকালে পরিবারের লোকজন হাসপাতাল কর্তৃপক্ষকে না জানিয়ে অসুস্থ ওই মেয়েকে বাড়ি নিয়ে আসার পথে মারা যায় সে।

রাশেদুল ইসলাম আরো জানান, পারিবারিক ঝামেলার কারণে ওই মেয়ে আত্মহত্যা করতে পারে বলে ধারণা হচ্ছে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোন্তাছের বিল্লাহ বলেন, মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে ময়নাতদন্তের জন্য ওই মেয়ের মরদেহ উদ্ধার করে বুধবার বিকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!