কাউনিয়ায় অটো মিশুক মালিক ও শ্রমিক সমিতির উদ্যোগে মহান মে দিবস পালন
- আপডেট সময় : ০৫:৪৬:৩০ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩ ১৫৬ বার পড়া হয়েছে
রংপুর কাউনিয়ায় অটো মিশুক মালিক ও শ্রমিক সমিতির উদ্যোগে মহান মে দিবস পালন করা হয়েছে।
রংপুরের কাউনিয়া উপজেলায় মহান মে দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে অটো মিশুক মালিক ও শ্রমিক সমিতির উদ্যোগে গত সোমবার দুপুরে তালতলা মোড় থেকে একটি র্যালি বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্কয়ার ল্যাবরেটরি স্কুলে এসে সমাবেত হয়।
কাউনিয়া অটো ও মিশুক মালিক ও শ্রমিক সমিতির সভাপতি মোঃ আশরাফুল ইসলাম দুদু’র সভাপতিত্বে
বক্তব্য রাখেন অটো মিশুক মালিক ও শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সহ-সভাপতি রফিকুল ইসলাম তাবু, যুগ্ম সম্পাদক মোঃ মনোয়ার হোসেন, সড়ক সম্পাদক মমিনুল ইসলাম,
সাংগঠনিক সম্পাদক মোঃ সাজু মিয়া, দপ্তর সম্পাদক আঃ হান্নান, কোষাধ্যক্ষ দয়াল মিয়া, কার্যকরী সদস্য আঃ মতিন কোটিপতি, আশরাফুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন শ্রমজীবি মানুষের অধিকার আদায়ে জন্য শ্রমিকদের আত্মত্যাগের জন্য এই দিনে সারা বিশ্বে এক সাথে এ দিবস টি পালন করা হচ্ছে।
সেই সাথে শ্রমিকদের ঘাম শুকানোর আগে তাদের ন্যায্য পাওনা পরিশোধ করার আহবান জানান তারা। পরে শ্রমিকদের মাঝে তবারক বিতরণ করা হয়।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























