কলমাকান্দায় কৃষি ব্যাংক ও সাব রেজিষ্ট্রি অফিসে হামলায় আহত-৩ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কলমাকান্দায় কৃষি ব্যাংক ও সাব রেজিষ্ট্রি অফিসে হামলায় আহত-৩ : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বঙ্গোপসাগরে নিম্নচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, নদীবন্দরে ১ নম্বর দেশে নারী ও কন্যাশিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ: সাত মাসে বড় পরিসরে সহিংসতার তথ্য প্রকাশ পিরোজপুরের নেছারাবাদে ছাগল মারার অভিযোগে থানায় মামলা, এলাকাবাসীর ক্ষোভ ভূমধ্যসাগরে নৌকাডুবি: নিখোঁজ সুনামগঞ্জের পাঁচ যুবক, বেঁচে যাওয়া যাত্রীর বর্ণনায় সংকট অস্ট্রেলিয়াকে হারানোর রহস্য ফাঁস করলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ভারতীয় এক্স অ্যাকাউন্ট থেকে ছড়ানো ভুয়া খবরে প্রভাবিত ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা প্রেক্ষাপট: আবু সামরা সীমান্তে মাদক পাচারের চেষ্টা ব্যর্থ করল কাতার শুল্ক বিভাগ গাজায় প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনি হত্যার উসকানিমূলক আহ্বান বেন-গভিরের জন্মদিনে দোয়া চাইলেন শিশুশিল্পী সিমরিন লুবাবা শুভ সকাল; আজ সোমবার ১৭ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা

কলমাকান্দায় কৃষি ব্যাংক ও সাব রেজিষ্ট্রি অফিসে হামলায় আহত-৩

নেত্রকোনা থেকে রিপন কান্তি গুণ
  • প্রকাশিত : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
কলমাকান্দায় কৃষি ব্যাংক ও সাব রেজিষ্ট্রি অফিসে হামলায় আহত ৩

নেত্রকোনার কলমাকান্দায় উপজেলার বাংলাদেশ কৃষি ব্যাংক ও সাব রেজিষ্ট্রার অফিসে হামলা ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ জন আহত হয়েছেন।

আজ (১৬ জুলাই) রবিবার দুপুরে উপজেলা সদর ইউনিয়নের চাঁনপুর এলাকায় অবস্থিত কৃষি ব্যাংক ও সাব রেজিষ্ট্রার অফিসে এ হামলার ঘটনা ঘটেছে।

আহতরা হলেন- কলমাকান্দা সদর ইউনিয়নের শিংপুর গ্রামের আকবর আলীর ছেলে বাবুল মিয়া (৪৫), একই ইউনিয়নের চান্দুয়াইল গ্রামের মো. জমির আলীর ছেলে মো. মঞ্জুরুল ইসলাম (৫২) ও মৃত সুলতান মিয়ার ছেলে জানে আলম জনি (৪২)।

আহতদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

প্রত্যক্ষদর্শী, সাব রেজিষ্ট্রার মো. মিজানুর ও কৃষি ব্যাংক ম্যানেজার মো. মাজহারুল ইসলাম বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সদর ইউনিয়নের চাঁনপুর গ্রামের ছোট্ট ও এমজাদ মিয়ার নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে তাদের একটি দল কৃষি ব্যাংক ও সাব রেজিষ্ট্রি অফিসে হামলা চালিয়ে ভাংচুর করে।

এতে সেবা নিতে আসা লোকজনের মধ্যে তিনজন গুরুতর আহত হন। খবর পেয়ে কলমাকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ বিষয়ে জানতে অভিযুক্ত ছোট্ট ও এমজাদ মিয়ার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে ফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মো. আক্তার মিয়া বলেন, সাব রেজিষ্ট্রার অফিসে দলিল লেখকদের উপর হামলা ও ভাংচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে, এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতি পালনের কর্মসুচী ঘোষণা করেন এবং এখন থেকে কর্ম বিরতি পালন চলছে।

 

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম পিপিএম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!