ঢাকা ০২:১৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে নিরাপত্তা ঘটনায়, অভিযোগে জড়িত ব্যক্তি ড্যাব গাজীপুর কর অঞ্চলে ৩৪টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি স্পেনের মালাগার সঙ্গে সহযোগিতার ক্ষেত্র বাড়াতে চায় বাংলাদেশ বাংলাদেশে কার্যালয় খুলতে জেবিআইসিকে প্রধানমন্ত্রীর আহ্বান সরকারি বেতন দিতে ব্যাংক থেকে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩ হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের ইসরাইলের নির্বাচনে ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কুমিল্লায় কিশোর গ্যাং দমনে দীর্ঘমেয়াদি কৌশল জরুরি

কবি রাধা পদ রায়ের উপর হামলার মূল আসামি রফিকুল গ্রেপ্তার

সাইয়‍্যেদ বাবু সৃষ্টি ডেস্ক
  • আপডেট সময় : ০৪:২৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩ ৪৯১ বার পড়া হয়েছে

কবি রাধা পদ রায়ের উপর হামলার মূল আসামি রফিকুল গ্রেপ্তার

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে কবি রাধা পদরায়ের উপর হামলার মূল আসামি রফিকুল গ্রেপ্তার।

আজ থেকে প্রায় সাত মাস আগের মাত্র ৫০০ টাকার পাওনাকে কেন্দ্র করে গত শনিবার সকালে কুড়িগ্রামের নাগেশ্বরীতে চারণ কবি রাধাপদ রায়ের উপর হামলার ঘটনা ঘটেছে।

এই ঘটনাকে কেন্দ্র করে কেউ কেউ সাম্প্রদায়িক হামলা বলে অপপ্রচার চালানোর চেষ্টা করছে। তবে প্রশাসন বলছে সম্পূর্ণ ব্যক্তিগত ক্ষোভ থেকে এই বিচ্ছিন্ন হামলার সূত্রপাত। এটাকে সাম্প্রদায়িক হামলা বলার কোনো সুযোগ নেই।

যেভাবে ঘটনার সূত্রপাত –
কবি রাধাপদ রায়ের ছেলে জুগল রায় বলেন, আজ থেকে প্রায় সাত মাস আগে তাঁর বড় ভাই মাধব রায় ও নাগেশ্বরী পৌরসভার হাসেমবাজার এলাকার মিলন ঢাকায় একসঙ্গে রাজমিস্ত্রির কাজ করতেন।

পরে মিলন এলাকায় এসে দাবি করেন, তিনি মাধব রায়ের কাছে কাজের টাকা পাবেন। এ নিয়ে তিনি এলাকায় সালিস ডাকেন।

সেখানে একসঙ্গে রাজমিস্ত্রির কাজ করা স্থানীয় শ্রমিকরা উপস্থিত হন। ওই সালিসে হিসাবের খাতায় দেখা যায়, মিলন মাধব রায়ের কাছে ৫০০ টাকা পাবেন। তখনই সেই টাকা ফেরত দেন রাধাপদ রায়।

জুগল রায় আরো বলেন, ওই সালিসে একই উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের কচুয়ারপাড় এলাকার কদুর রহমান এসে উপস্থিত হন।

তিনি এলাকায় গ্রামীণ সড়ক অবকাঠামোর নির্মাণকাজ চলাকালে পূর্বের ৫০০ টাকা নিয়ে সালিশি বৈঠকের ঘটনা উল্লেখ করে রাধাপদ রায়ের স্ত্রীকে তিরস্কার করেন।

সে সময় কদুর রহমানের সঙ্গে রাধাপদের বাগ্‌বিতণ্ডা হয়, যা হাতাহাতি পর্যন্ত গড়ায়। পরে কদুর রহমানের ছোট ভাই মো. রফিকুল ইসলাম এ ঘটনার প্রতিশোধ নেবেন বলে হুমকি দেন।

যা ঘটেছিলো ঘটনার দিন-
গত শনিবার সকালে নাগেশ্বরী উপজেলার গোদ্দারেরপাড় এলাকায় রাধাপদ রায় হামলার শিকার হন। পাশের এলাকার দুই ভাই মোঃ রফিকুল ইসলাম ও কদুর আলীর বিরুদ্ধে এ হামলার অভিযোগ ওঠে। কবিকে বাঁশের লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয়।

এতে তাঁর শরীরের বিভিন্ন অংশে ফেটে রক্তাক্ত হয়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

এ ঘটনায় কবি রাধাপদ রায়ের ছেলে জুগল রায় গত রোববার রাতে অভিযুক্ত দুই ভাইয়ের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মামলা দায়ের করেন।

মামলার অগ্রগতি কতোটুকু-
তবে ঘটনার চার দিন পরও অভিযুক্ত দুই ভাইকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। জুগল ক্ষোভ প্রকাশ করে বলেন, ভিতরবন্দ ইউপি চেয়ারম্যান শফিউল আলমের মদদপুষ্ট হয়ে রফিকুল ও কদুর আলী আমার বাবার উপর হামলা চালায়। ঘটনার চার দিন অতিবাহিত হলেও পুলিশ কেনো অভিযুক্তদের গ্রেপ্তার করছেনা তা আমার বোধগম্য নয়। তাহলে আসামীরা কবে গ্রেপ্তার হবে?

এ ব্যাপারে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশিকুর রহমান বলেন, ঘটনার দিন থেকে দুই ভাই রফিকুল ও কদুর পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা চলছে। তবে জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তদের তিন আত্মীয়কে থানায়ায় নিয়ে এসেছি। কবিকে হাসপাতালে দেখতে গিয়েছিলাম। তিনি এখন সুস্থ আছেন।

বর্তমানে কেমন আছেন কবি-
নাগেশ্বরী উলজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, কবির শারীরে দেশীয় অস্ত্র দ্বারা আঘাতের জখম রয়েছে। তার সারা গায়ে প্রচন্ড ব্যথা অনুভূত হচ্ছে।বলা যায় আগের চেয়ে অবস্থার উন্নতি হয়েছে। আমরা কবির পরিবারকে উন্নত চিকিৎসা দেওয়ার পরামর্শ দিয়েছি।

কবির উপর হামলা নিয়ে কে কী ভাবছেন-
কুড়িগ্রাম সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোরশেদুল ইসলাম বলেন, কমিউনালিজম বা সাম্প্রদায়িকতা হচ্ছে এক ধরনের মনোভাব।

কোনো ব্যক্তির মনোভাবকে তখনই সাম্প্রদায়িক বলে আখ্যা দেয়া যায় যখন সে এক বিশেষ ধর্মীয় সম্প্রদায়ভুক্তির ভিত্তিতে অন্য এক ধর্মীয় সম্প্রদায় এবং তার অন্তর্ভুক্ত ব্যক্তিদের বিরুদ্ধাচারণ ও ক্ষতি সাধন করতে প্রস্তুত থাকে।

নাগেশ্বরীতে কবি রাধাপদ রায়ের উপর যে হামলা হয়েছে এটা সাম্প্রদায়িক হামলার মধ্যে পড়েনা, ব্যক্তিগত ক্ষোভ বা আক্রোশ থেকেই এটা হয়েছে।

বিশিষ্ট লেখক ও কলামিস্ট নাহিদ হাসান নলেজ বলেন, ঘটনার শুরু ৫০০ টাকা লেনাদেনা নিয়ে। যাদের মধ্যে টাকা ধার দেওয়া, বাকী দেওয়ার ঘটনা ঘটে সেখানেও সাম্প্রদায়িকতা খুঁজছেন আপনারা? আক্রমণকারী ছেলেটিকে রাধাপদ রায় কাকা থামাতে গিয়েছিলেন, বেয়াদব বলে শাসনও করেছেন। শাসন করার অধিকার আমরা মুরুব্বিদের দিয়ে রেখেছি, তিনি মুসলিম না হিন্দু এই ভেদ এখানে নেই।

স্থানীয় সংবাদকর্মী কল্লোল রায় বলেন, নাগেশ্বরীতে কবি রাধাপদ রায়ের উপর হামলার ঘটনা সাম্প্রদায়িক নয়।

পূর্বশত্রুতার জেরে একটি হামলা। বিষয়টিকে সাম্প্রদায়িক হামলা হিসেবে দাবি করে প্রচার না করার অনুরোধ জানাই। সংখ্যালঘু বলে আমরা ৮০ বছরের সম্মানিত ভুক্তভোগীকে আগেই দুর্বল না করি। তিনি দেশের নাগরিক। নাগরিক হিসেবে বিচার পাওয়ার দাবি জানাই।

এ বিষয়ে কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, এটি নিতান্তই ব্যক্তিগত ও বিচ্ছিন্ন ঘটনা, এখানে সাম্প্রদায়িকতা হিসেবে দেখার সুযোগ নেই , আমি নিজেই কবি রাধাপদ রায়কে দেখতে হাসপাতালে গিয়েছি, তার চিকিৎসার খবরাখবর নিয়েছি তিনি বতর্মানে অনেকটা সুস্থ আছেন, ঘটনা যাই ঘটুক তিনি হামলায় আহত হয়েছেন মূল আসামি রফিকুলকে গ্রেপ্তার করা হয়েছে, বাকী আসামি গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা চলছে ।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কবি রাধা পদ রায়ের উপর হামলার মূল আসামি রফিকুল গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:২৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩