খুলনার পাইকগাছার কপিলমুনিতে নৌকা প্রতীকের মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
খুলনা -৬ আসনে নৌকা প্রতীকের প্রার্থী মোঃ রশীদুজ্জামান মোড়লকে বিজয়ী করার লক্ষ্যে কপিলমুনি ও হরিঢালী ইউনিয়ন আওয়ামী ও সহোযোগী সংগঠনের উদ্যোগে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়ে।
মঙ্গলবার বিকাল ৪ টায় কপিলমুনি সহচরী বিদ্যামন্দির থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে নগরশ্রীরাম পুর মোড় হয়ে কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয়ের সামনে এসে শেষ হয়।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পাইকগাছা উপজেলা যুবলীগের প্রভাবশালী সদস্য অহিদুজ্জামান মোড়ল, কপিলমুনি ইউপি চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়ার্দ্দার , সাবেক ছাত্রনেতা তুষার পারভেজ, হরিঢালী ইউনিয়ন আওয়ামীলিগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান পাইকগাছা উপজেলা আওয়ামীলিগের সদস্য সরদার মোজাফফার হোসেন, হেদায়েত আলী টুকু, সাধন ভদ্র, হরিঢালী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য রাজীব গোলদার,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানজিম মুস্তাফিজ বাচ্চু, যুবলীগ নেতা সরদার জালাল হোসেন,কপিলমুনি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মধু হাওলাদার, ব্যবসায়ী প্রদীপ দত্ত, হরিঢালী পুলিশিং কমিটির সভাপতি ও আওয়ামীলীগ নেতা আলহাজ্ব শেখ রফিকুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী ও সহোযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply