কক্সবাজার টেকনাফের হোয়াইক্যং উত্তর পাড়ার পূর্বে নাফ নদের জলসীমানার কাছে মাইন বিস্ফোরণে ওমর ফারুক (১৮) নামে এক বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে মিয়ানমার সীমান্তের তোতার দ্বীপ সংলগ্ন লাল চর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মানিক বলেন, সকালে সীমান্তের লালচর জঙ্গলে ঘর ছাউনির জন্য গোলপাতা আনতে গিয়ে মাইন বিস্ফোরণে এক যুবকের ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে উদ্ধার করে উখিয়া কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, স্থানীয়দের কাছ থেকে খবরটি শুনেছি। আহত যুবক উখিয়ার কুতুপালং এলাকার এমএসএফ হাসপাতালে ভর্তি আছে।
Leave a Reply