মা ও মেয়েকে হত্যা মামলার প্রধান আসামি গৃহকর্মী গ্রেপ্তার
- আপডেট সময় : ০১:২৩:৩০ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ ৪৯৩৮ বার পড়া হয়েছে
মা ও মেয়েকে হত্যা মামলার প্রধান আসামি গৃহকর্মী গ্রেপ্তার
রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে হত্যা মামলার প্রধান আসামি কথিত গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১০ ডিসেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই সহিদুল ওসমান মাসুম জানান, আয়েশাকে তার স্বামীর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিএমপির মিডিয়া শাখা জানায়, তেজগাঁও বিভাগের ডিসির সরাসরি তত্ত্বাবধানে মোহাম্মদপুর থানার একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে আটক করে।
পড়ুন>> নির্বাচনী মাঠে তাত্ত্বিক আদর্শ নয়, দরকার বাস্তবসম্মত সেবা প্রতিশ্রুতি
এর আগে সোমবার (৮ ডিসেম্বর) লায়লা ফিরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে (১৫) হত্যার পর পালিয়ে যান আয়েশা।
ঘটনার দিন সকাল ৭টা ৫১ মিনিটে বোরকা পরে তাকে লিফটে ৭ তলায় যেতে দেখা যায় সিসিটিভি ফুটেজে। এরপর সকাল ৯টা ৩৫ মিনিটে মুখে মাস্ক, কাঁধে ব্যাগ এবং স্কুল ড্রেস পরে ভবন থেকে বেরিয়ে যেতে দেখা যায়। নিহত নাফিসা মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























