উলিপুরে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
উলিপুরে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে প্রমোদতরি ডুবির ঘটনায় নিউজিল্যান্ডের কিশোরের উদ্ধার অভিযান সমাপ্ত চাকরি ছেড়ে টিকটকে ক্যারিয়ার: বাস্তবতা ও সাফল্যের নতুন সমীকরণ ইরানের সঙ্গে আলোচনায় তাড়াহুড়ো নেই ডোনাল্ড ট্রাম্পের নেত্রকোনায় ডেপুটি স্পিকারের উদ্যোগে লাগানো ৩৫টি গাছের চারা উপড়ে ফেলল দুর্বৃত্তরা নেপালে আকস্মিক বন্যায় ১৭ জনের প্রাণহানি, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে জাতীয় রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিরাপত্তার কারণ দেখিয়ে মোদির বাসভবনের পাশের ৭০০ পরিবারকে উচ্ছেদের নির্দেশ হাইকোর্টের প্রতারণার মামলায় কারাগারে এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক কেন ইংল্যান্ডে ফিরতে নারাজ আলভারেজ? বার্সেলোনায় যাওয়ার পেছনে রয়েছে পারিবারিক কারণ প্রথম ফরাসি নারী হিসেবে মহাকাশে স্পেসওয়াকের ইতিহাস গড়লেন সোফি আদেনো

উলিপুরে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

সাইয়‍্যেদ বাবু ব‍্যুরো প্রধান
  • প্রকাশিত : রবিবার, ৯ মার্চ, ২০২৫
উলিপুরে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

 

 

উলিপুরে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

 

 

কুড়িগ্রামের উলিপুরে ট্রাক্টরচাপায় দুই মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছে। রবিবার (০৯ মার্চ) দুপুরে উপজেলার তবকপুর ইউনিয়নের নিরাশির পাতার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার পান্ডুল ইউনিয়নের মিনাবাজার ঢেঁকিয়ারাম এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে সৌরভ আলী (১৯) ও বকিয়ত আলীর ছেলে প্লাবন মিয়া (১৮)। দুজনই কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

 

পড়ুন>> পঞ্চম শ্রেণির ছাত্রিকে ধর্ষণকারী শিক্ষককে আদালতে গণপিটুনি

জানাগেছে, সৌরভ ও প্লাবন দুই বন্ধু মিলে পার্শ্ববর্তী চিলমারী উপজেলার থানাহাট বাজার থেকে ফেরার পথে নিরাশির পাতার বটতলা এলাকায় পেছন দিক থেকে একটি ট্রাক্টর তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে সৌরভ মারা যান। এ সময় গুরুতর আহত অবস্থায় প্লাবন মিয়াকে উদ্ধার করে উলিপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!