উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ২৭; আহত ৭৮
- আপডেট সময় : ১২:২৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ ৯৯ বার পড়া হয়েছে
উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ২৭; আহত ৭৮
উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ২৭; আহত ৭৮জন।
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ২৫ জনই শিশু শিক্ষার্থী। বাকি দুইজনের একজন বিমানটির পাইলট এবং অন্যজন প্রতিষ্ঠানটির এক শিক্ষিকা।
মঙ্গলবার (২২ জুলাই) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সংবাদ ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান এসব তথ্য জানান।
তিনি বলেন, “গতকাল রাত থেকে ১২ ঘণ্টার মধ্যে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত ২০ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ৬ জনের মরদেহ এখনো শনাক্ত হয়নি। একজনের দেহাবশেষ উত্তরা আধুনিক হাসপাতালে রয়েছে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে।”
তিনি আরও জানান, দুর্ঘটনায় আহত হয়ে বর্তমানে ৭৮ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ৪২ জন, সিএমএইচে ২৮ জন, ও ঢামেক বার্ন ইউনিটে ৩ জন (যার মধ্যে ২ জন আইসিইউতে) ভর্তি আছেন।
পড়ুন>>সুন্দরগঞ্জে পানিতে পড়ে শিশুর মৃত্যু
এর আগে সোমবার (২১ জুলাই) দুপুর ১টার কিছু পর উত্তরার ১১ নম্বর সেক্টরের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। বিধ্বস্তের ফলে স্কুল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে, যেখানে তখন অসংখ্য শিক্ষার্থী ক্লাসে উপস্থিত ছিল।
দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের আটটি ইউনিট, সেনাবাহিনী, বিজিবি এবং বিমান বাহিনীর উদ্ধারকর্মীরা যৌথভাবে অভিযান শুরু করে। আহতদের হেলিকপ্টারে করে দ্রুত বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে ইতোমধ্যে বিমান বাহিনী, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় পৃথক তদন্ত কমিটি গঠন করেছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























