ইসলামপুরে ঘাস কাটাকে কেন্দ্র করে হত‍্যার অভিযোগ  : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ইসলামপুরে ঘাস কাটাকে কেন্দ্র করে হত‍্যার অভিযোগ  : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘রক্তকরবী’ মঞ্চায়ন রাজশাহীতে বসছে পাবজি মোবাইল ও ইনফিনিক্সের জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনাল দেশের ২৩তম প্রেসিডেন্ট হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত বিপিএল স্থগিতের সিদ্ধান্তে ক্রিকেটারদের ক্ষতির কথা স্বীকার করলেন বিসিবি সভাপতি তামিম ভূরুঙ্গামারীতে দুই সার ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা চিলাহাটীতে বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাউনিয়ায় পলাশ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবীর ঘটনায় ভুক্তভোগীর সংবাদ সস্মেলন উসাইন বোল্টকেও পেছনে ফেলল চীনের তৈরি নতুন রোবট সুপারম্যান

ইসলামপুরে ঘাস কাটাকে কেন্দ্র করে হত‍্যার অভিযোগ 

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
ইসলামপুরে ঘাস কাটাকে কেন্দ্র করে হত‍্যার অভিযোগ 

ইসলামপুরে ঘাস কাটাকে কেন্দ্র করে হত‍্যার অভিযোগ উঠেছে।

সুনামগঞ্জর সদর উপজেলার সুরমা ইউনিয়নের ইসলামপুর গ্রামের পাশে আমন জমিতে গরুর ঘাস কাটতে গেলে প্রতিপক্ষের লোকজনের বাধা প্রদান করেন।

এক পর্যায়ে তাকে কিল ঘুষি মেরে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত কৃষকের নাম শুক্কর মিয়া(৪৫)। তিনি সুরমা ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে নিহত শুক্কুর মিয়া নিজের গরুর জন্য ঘাস কাটতে গ্রামের পাশে আমন জমিতে যান।

 

এ সময় একই গ্রামের মৃত সাঈদ আলীর পূত্র নায়েব আলী, তার ৪ ছেলে ময়না মিয়া, লিটন মিয়া, আনোয়ার হোসেন আইনুল মিয়া শুক্কর মিয়াকে ঘাস কাটতে নিষেধ করেন।

শুক্কুর মিয়া নিষেধ দেয়ার কারণ জানতে চাইলে পিতাপূত্র ৫জন মিলে তাকে কিল ঘুষি মারতে থাকে। পরে গলা চেপে শ্বাসরোধ করে হত্যা করেছে। কিছুক্ষণ পরে শুক্কুর মিয়ার নিস্তেজ দেহ পড়ে থাকতে দেখে হত্যাকারীরা পালিয়ে যায় বলে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান।

খবর পেয়ে আশপাশের লোকজন শুক্কুর আলীকে তাৎক্ষনিক সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরী করেন। এ রির্পোট লিখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।

এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এমন হত্যাকান্ডের ঘটনা শুনেই ঘটনাস্থলে অবস্থান করছি। দোষীদের গ্রেপ্তারে পুলিশী অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!