ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে ইলিশের ঘাটতি: প্রথমবারের মতো ভারত থেকে আমদানি রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাজপথে জনতা মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা: সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান ব্রিকস নেতাদের পুলিশের পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ব্রিকস শীর্ষ সম্মেলনে সর্বসম্মতিক্রমে গৃহীত ‘নয়াদিল্লি ঘোষণা ২৫ হাজার বছর আগেও মাদক হিসেবে সুপারির ব্যবহার ছিল, বলছে নতুন গবেষণা নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের সন্ধান মিলেছে জ্বালানি সংকটে শিল্পখাত ধুঁকছে, সরকারের ব্যর্থতার সমালোচনা জামায়াত আমীরের ব্রিকসের বিবর্তন ও বর্তমান চ্যালেঞ্জ: ঐকমত্যে পৌঁছানোই এখন বড় বাধা পাকিস্তানের বেলুচিস্তানে প্রাণ হারানো সীতাকুণ্ডের রমজান আলীর মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি নিজ গ্রামে দাফন

ইরানের পারমানবিক স্হাপনায় ইসরায়েলের পাল্টা হামলা

সৃষ্টি আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৩৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ১৫৩ বার পড়া হয়েছে

ইরানের পারমানবিক স্হাপনায় ইসরায়েলের পাল্টা হামলা

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের পারমানবিক স্হাপনায় ইসরায়েলের পাল্টা হামলা

ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাতেও অক্ষত রয়েছে ইরানের পারমাণবিক স্থাপনা। দেশটির কোথাও এসবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

শুক্রবার (১৯ এপ্রিল) আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এটি নিশ্চিত করেছে। খবর আলজাজিরার।

বিবৃতিতে বলা হয়, তারা নিশ্চিত হয়েছে যে- ইরানের পারমাণবিক স্থাপনায় কোনো ক্ষতি হয়নি।

সংস্থাটির প্রধান রাফায়েল গ্রসি বলেন, সব পক্ষকে সংযমের আহ্বান করছি। বার বার বলছি, কখনো পারমাণবিক স্থাপনাগুলো সামরিক সংঘাতের লক্ষ্য হওয়া উচিত নয়।

এদিকে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা দ্য ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সির (ইরনা) প্রতিবেদনেও এমন দাবি করা হয়। সেখানে দেশটির রেভল্যুশনারি গার্ডের বরাতে বলা হয়, ইসরায়েলের হামলায় কোনো ক্ষতি হয়নি। ক্ষয়ক্ষতির যেসব খবর ছড়াচ্ছে তা ভুয়া।

অন্যান্য সূত্র বলছে, ইসফাহানের পারমাণবিক স্থাপনাও নিরাপদে আছে। এ শহরে সবচেয়ে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে বলে শোনা যাচ্ছে।

তবে ওই বিস্ফোরণ ইসরায়েলি ড্রোন ভূপাতিত করার কারণে হয়েছে বলে দাবি করা হচ্ছে। ড্রোনগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই আকাশে ধ্বংস করা হয়।

ইসফাহান নিরাপদ থাকার দাবি প্রমাণে ইরানের আধা-সরকারি তাসনিম সংবাদ সংস্থা একটি ভিডিও প্রচার করেছে। সংস্থাটি ইসলামিক রেভল্যুশন গার্ড কোর (আইআরজিসি) ঘনিষ্ঠ। সেই ভিডিওতে ইসফাহানের পারমাণবিক স্থাপনাগুলোর আশপাশ শান্ত ও স্বাভাবিক দেখা গেছে।

আরও দেখা গেছে, ইসফাহান পারমাণবিক প্রযুক্তি কেন্দ্রের অনেকটা কাছে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করা হয়েছে। সেখানে কয়েক সেনা কর্মকর্তাও রয়েছেন। আরেক ব্যক্তি নিজের ঘড়ি দেখছেন।

সপ্তাহজুড়ে ইসরায়েলের পশ্চিমা মিত্র যুক্তরাষ্ট্র, ব্রিটেনসহ অন্যান্য দেশ তাগিদ দিয়ে আসছিল যেন ইরানি হামলার জবাবে বড় ধরনের পাল্টা হামলা চালানো না হয়। কিন্তু তা উপেক্ষা করেই ইরানের মাটিতে শুক্রবার (১৯ এপ্রিল) সকালে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইরানের পারমানবিক স্হাপনায় ইসরায়েলের পাল্টা হামলা

আপডেট সময় : ০৫:৩৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪