ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আসাম থেকে চার বাংলাদেশি যুবতীকে কুড়িগ্রামে বিজিবির কাছে হস্তান্তর

নাগেশ্বরী প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:০১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ ৭৩ বার পড়া হয়েছে

আসাম থেকে বিজিবির হাতে হস্তান্তর কৃত চার বাংলাদেশি যুবতী।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসাম থেকে চার বাংলাদেশি যুবতীকে কুড়িগ্রামে বিজিবির কাছে হস্তান্তর

আসাম থেকে চার বাংলাদেশি যুবতীকে কুড়িগ্রামে বিজিবির কাছে হস্তান্তর।
কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) পতাকা বৈঠকের মাধ্যমে দালালের প্রলোভনে ভারতে পাড়ি জমানো চার বাংলাদেশি যুবতীকে বিজিবির কাছে হস্তান্তর করেছে। বুধবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে পূর্বকেদার সীমান্তের মেইন পিলার ১০১৫ এর সাব-পিলার ১৪ এস এলাকায় এ হস্তান্তর সম্পন্ন হয়।

হস্তান্তর হওয়া চার যুবতী হলেন, পাবনা সদর উপজেলার মালিগাছা গ্রামের আখি খাতুন (২০), ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুরের আদিবা আক্তার (২৩), নেত্রকোণার দুর্গাপুরের শিরিনা আক্তার (২৬),শরীয়তপুরের নড়িয়া উপজেলার তাসমিয়া আক্তার (১৮)।

পড়ুন>> সোনাহাট স্থলবন্দর ১৪ দিন থেকে বন্ধ: বিপাকে ব‍্যবসায়ী ও শ্রমিকরা

তারা ঢাকার বাড্ডার নুতুন বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তাদের মধ্যে তিনজন একটি বিউটি পার্লারে এবং একজন গার্মেন্টসে কর্মরত ছিলেন।

আটক যুবতীরা জানায়, ‘জান্নাত’ নামের পরিচিত এক নারী উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে তাদের কাউকে কিছু না জানিয়ে ভারত যাওয়ার ব্যবস্থা করে। ২২ নভেম্বর তারা সিলেটের জাফলং সীমান্ত পাড় হন। ওপারে একটি প্রাইভেট কারে করে তাদের আসামের গুয়াহাটিতে নেওয়া হয়। সেখানে ২৩ নভেম্বর আসাম পুলিশ তাদের আটক করে।

বিজিবির পক্ষ থেকে বৈঠকে নেতৃত্ব দেন কেদার কোম্পানি সদরের হাবিলদার শাহজাহান আলী এবং বিএসএফের পক্ষ থেকে নেতৃত্ব দেন রুস্তম ক্যাম্পের ইন্সপেক্টর ধিরেন্দ্র কুমার।

হাবিলদার শাহজাহান আলী জানান, চার যুবতীকে বিজিবির জিম্মায় নিয়ে পরে কচাকাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, চার যুবতীর অভিভাবকদের খবর দেওয়া হয়েছে। দ্রুতই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আসাম থেকে চার বাংলাদেশি যুবতীকে কুড়িগ্রামে বিজিবির কাছে হস্তান্তর

আপডেট সময় : ০১:০১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫