ঢাকা ০২:১৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রান্তিকদের জন্য ১০০ কোটির ডিজিটাল ঋণ তহবিল গঠন বাংলাদেশ ব্যাংকের ব্র্যাক ইউনিভার্সিটিতে প্রফেসর ফারজানা মুন্সীর বইয়ের মোড়ক উন্মোচন আবাহনী ক্লাবে হারুনুর রশীদের শেষ বিদায় সম্পন্ন গাজায় ইসরাইলি হামলায় শিশুসহ আটজন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ: নিয়োগ নীতিমালা ও পরীক্ষার নম্বর বণ্টন প্রকাশ নেতানিয়াহু যুগের সমাপ্তি: শপথ নিলেন ইসরায়েলের নতুন ১২০ সংসদ সদস্য গুলশানে স্লোগান দেওয়ার অভিযোগে ৩ যুবককে পুলিশে সোপর্দ নওগাঁয় ২ বাসে আগুনের ঘটনায় ছাত্রলীগের দুই নেতাসহ গ্রেপ্তার-৩ প্রথমবার ডার্ক কমেডি ওয়েব সিরিজে তাসনিয়া ফারিণ শেখ হাসিনার প্রত্যর্পণ হবে বিদ্যমান আইনি কাঠামো অনুযায়ীই: ভারত

আন্তর্জাতিক সাম্রাজ্যবাদীদের কাঁধে ভর করে ক্ষমতায় আসতে চায় বিএনপি

মোরেলগঞ্জ(বাগেরহাট) থেকে কলি আক্তার
  • আপডেট সময় : ০৭:৩৯:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩ ৩৩৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক সাম্রাজ্যবাদীদের কাঁধে ভর করে ক্ষমতায় আসতে চায় বিএনপি

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক সাম্রাজ্যবাদীদের কাঁধে ভর করে ক্ষমতায় আসতে চায় বিএনপি।

শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের কাছে এখন উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে। এ উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে হবে।

৩০ সেপ্টেম্বর শনিবার বিকেলে বাগেরহাটের শরণখোলায় আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ এ আহবান জানান।

বাগেরহাট-৪ (শরণখোলা-মোরেলগঞ্জ) আসন থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী বদিউজ্জমান সোহাগ তার বক্তৃতায় আরো বলেন, বিএনপি-জামায়াত যখন ক্ষমতায় ছিল তখন সারাদেশে একযোগে বোমা হামলা হয়েছে। উন্নয়নের পরিবর্তে দেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে।

শেখ হাসিনা ক্ষমতায় এসে সারা দেশের প্রত্যেকটি উপজেলায় মডেল মসজিদ নির্মাণ করেছেন। স্বপ্নের পদ্মা সেতু, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র, বঙ্গবন্ধু টানেল, মেট্রোরেল, মোংলা বন্দর পর্যন্ত রেল লাইনসহ অসংখ্য উন্নয়ন করেছেন।

পড়ুন>>সরিষাবাড়ীতে নৌকার মনোনয়নের দাবিতে মুক্তিযোদ্ধা – জনতা ও তারুণ্যের মহা-সমাবেশ

এতোসব উন্নয়ন সহ্য করতে না পেরে বিএনপি-জামায়াত দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী গোষ্ঠীর কাধে ভর করে ক্ষমতায় আসার অপচেষ্টা করছে। তাদের এ ষড়যন্ত্র কোনোদিনই সফল হবে না।

রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুল চত্বরে উপজেলার প্রবীন আওয়ামী লীগ নেতা এম এ রশিদ আকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তৃতা করেন শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রায়হান উদ্দিন শান্ত, মোরেলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ এর সহ-সভাপতি অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদার, ডা. মোচলেম উদ্দীন, আব্দুল হাই খান, জাকির হোসেন খান মহিউদ্দিন, মাইনুল ইসলাম টিপু, রফিকুল ইসলাম কালাম, আকন আলমগীর, আবুল হোসেন নান্টু, আসাদুজ্জামান স্বপন, আবু রাজ্জাক আকন, জালাল আহমেদ প্রমুখ।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আন্তর্জাতিক সাম্রাজ্যবাদীদের কাঁধে ভর করে ক্ষমতায় আসতে চায় বিএনপি

আপডেট সময় : ০৭:৩৯:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩