আন্তর্জাতিক নারী দিবসে নীলফামারীতে নারীর সমান রাজনৈতিক প্রতিনিধিত্বের দাবিতে মানববন্ধন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
আন্তর্জাতিক নারী দিবসে নীলফামারীতে নারীর সমান রাজনৈতিক প্রতিনিধিত্বের দাবিতে মানববন্ধন : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্র্যাক ইউনিভার্সিটিতে বাজেট পরবর্তী অর্থনৈতিক চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আলোচনা নওগাঁয় শিক্ষার্থীদের চারা গাছ, স্কুলে বেঞ্চ ও একইসাথে হতদরিদ্রের মাঝে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময়—‘ঠাকুরগাঁওয়ের সন্তান এবার রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে’ লোডশেডিংয়ে কারখানাগুলোতে কমছে উৎপাদন, ব্যাহত হচ্ছে সেচ। নাগেশ্বরীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ টাইগারদের বোলিং তাণ্ডবে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, হারিয়েছে ৮ উইকেট মালয়েশিয়ার বিমানবন্দরে ভুয়া ভিসায় আটকের তালিকায় শীর্ষে বাংলাদেশিরা কাতারে সুলতান হাইথাম বিন তারিক: আমির শেখ তামিমের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত প্রেক্ষাপট: এনজিও কর্মীদের প্রগতি পেনশন স্কিমে যুক্ত হওয়ার আহ্বান অর্থ উপদেষ্টার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিল-স্বাক্ষর জালিয়াতি: ছয়জনের সাত দিনের রিমান্ড মঞ্জুর

আন্তর্জাতিক নারী দিবসে নীলফামারীতে নারীর সমান রাজনৈতিক প্রতিনিধিত্বের দাবিতে মানববন্ধন

নীলফামারী থেকে তপন দাস
  • প্রকাশিত : রবিবার, ৮ মার্চ, ২০২৬
আন্তর্জাতিক নারী দিবসে নীলফামারীতে নারীর সমান রাজনৈতিক প্রতিনিধিত্বের দাবিতে মানববন্ধন

 

 

 

আন্তর্জাতিক নারী দিবসে নীলফামারীতে নারীর সমান রাজনৈতিক প্রতিনিধিত্বের দাবিতে মানববন্ধন

 

 

 

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজনীতি ও নির্বাচনে নারীর সমান প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিতে নীলফামারীতে মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক কমিটি (সনাক)—টিআইবি, ব্র্যাক, গুড নেইবারস, ওয়ার্ল্ড ভিশন, ইউএসএস ও ডেমোক্রেসী ওয়াচ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

 

 

জেনে নিন সাহরী, ইফতার ও নামাজের সময়সুচী

সাহরীর শেষ সময় : ৪:০৪
ইফতারের সময় : ৬:৪২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৪:১০
  • দুপুর ১২:০৮
  • বিকেল ৪:৪১
  • সন্ধ্যা ৬:৪২
  • রাত ৮:০১
  • ভোর ৫:২৯
  • আল্লাহ্ সর্ব শক্তিমান।

 

 

 

সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উদ্বোধন করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোছা. মলি আক্তার। পরে চৌরঙ্গী মোড়ে মানববন্ধনে সভাপতিত্ব করেন সনাক নীলফামারীর সভাপতি মো. আকতারুল আলম।

 

 

 

 

সমাবেশে বক্তব্য দেন সনাকের সহসভাপতি আফরোজা বিনতে আজিজ গ্লোরী, সনাক সদস্য আজমা আহসান ও নাসিমা বেগম, জেলা মহিলা উন্নয়ন সমিতির সভানেত্রী রত্না রানী, উদয়াঙ্কুর সেবা সংস্থার জেন্ডার ফোকাল পার্সন সালমা আক্তার, ওয়ার্ল্ড ভিশন এডিপি ম্যানেজার অনুকূল বম্মর্ন, গুড নেইবারস সিডিপি ম্যানেজার বিভব দেওয়ান, ডেমোক্রেসী ওয়াচের জেলা প্রকল্প সমন্বয়কারী মো. মুজিবার রহমান, জেলা ব্র্যাক সমন্বয়কারী মো. আকতারুল ইসলাম এবং ইয়েস গ্রুপের দলনেতা মো. সাখাওয়াত হোসেন। এসময় উপস্থিত ছিলেন দ্বীপ্তমান মানবউন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি আব্দুল মোমিন।

 

পড়ুন>>তাড়াশে আন্তর্জাতিক নারী দিবস পালিত

 

 

 

বক্তারা রাজনীতি ও নীতি নির্ধারণী পর্যায়ে নারীর অংশগ্রহণ বাড়ানো, নারী প্রার্থীদের মনোনয়ন ও সহায়তা প্রদান এবং নারীর অধিকার, শিক্ষা, কর্মসংস্থান ও সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টিআইবি ও সনাক নীলফামারীর এরিয়া কোঅর্ডিনেটর—সিই মোঃ আসাদুজ্জামান। মানববন্ধনে বিভিন্ন সংগঠনের সদস্যসহ শতাধিক মানুষ অংশ নেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!