আদিতমারীতে সড়ক দুর্ঘটনায় স্বদেশ প্রতিদিন পত্রিকার সাংবাদিক নিহত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
আদিতমারীতে সড়ক দুর্ঘটনায় স্বদেশ প্রতিদিন পত্রিকার সাংবাদিক নিহত : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু ভূরুঙ্গামারী মহিলা কলেজে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফরে যাবেন না প্রধানমন্ত্রী, ঢাকার অবস্থান স্পষ্ট প্রতারণার অভিযোগে সেলেনা গোমেজের স্টার্টআপ ওয়ান্ডারমাইন্ডের বিরুদ্ধে মামলা নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: বাংলাদেশের পারফরম্যান্সে স্তব্ধ বিশ্ব ক্রিকেট বাংলাদেশের বিপক্ষে ইনিংস ব্যবধানে হার এড়ালো অস্ট্রেলিয়া

আদিতমারীতে সড়ক দুর্ঘটনায় স্বদেশ প্রতিদিন পত্রিকার সাংবাদিক নিহত

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩

লালমনিরহাটের আদিতমারীতে সড়ক দুর্ঘটনায় স্বদেশ প্রতিদিন পত্রিকার সাংবাদিক নিহত হয়েছেন।

আদিতমারী উপজেলায় পিকআপ ও ট্রাকের চাপায় ইউনুস আলী (৪৫) নামে এক সাংবাদিকেে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার সময় উপজেলার সারপুকুর ইউনিয়নের পল্লী বিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইউনুস আলী হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বেজগ্রাম এলাকার মোজাম্মেল হক ছেলে।

সে লালমনিরহাট জেলা রিপোটার্স ইউনিটের সভাপতি এবং স্বদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি।

প্রত্যক্ষদর্শীরা জানান, লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সন্মেলন শেষ করে মোটরসাইকেল যোগে বাড়ী যাওয়ার পথে পাটগ্রাম-লালমনিরহাট মহাসড়কের সারপুকুর পল্লী বিদ্যুৎ এলাকায় মহাসড়ক অতিক্রম করার সময় পাটগ্রাম থেকে ছেড়ে আসা মালবোঝাই একটি ট্রাক ধাক্কা দিলে মটরসাইকেলসহ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে
দেহ ছিন্ন বিছিন্ন হয়ে ঘটনাস্থলে মারা যায়।

স্থানীয়রা ট্রাকটি আটক করলেও ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিভি এসে লাশ উদ্ধার করে।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাম্মেল হক বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়েছেন।

এ রিপোট লেখা পর্যন্ত জেলা কর্মরত সকল সাংবাদিকরা সুষ্ট বিচারে দাবীতে মহাসড়কে অবরোধ করছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!