আজ ১ ফেব্রুয়ারি: আজকের দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনাবলি : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
আজ ১ ফেব্রুয়ারি: আজকের দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনাবলি : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্ক সফরের সময় ট্রাম্পের গোপন বিমান বদল: নেপথ্যে ছিল ক্ষেপণাস্ত্র হামলার হুমকি বাবার মৃত্যুশোকে কাতর মেসি ফিরলেন মাঠে, লিগস কাপ থেকে বিদায় মায়ামির বরিশাল আদালত প্রাঙ্গণে বিস্ফোরণ ও সাভারে জেএমবি আস্তানায় অভিযান রাজকুমার সন্তোষীর ‘বাটওয়ারা ১৯৪৭’: সানি দেওল ও প্রীতি জিনতার পারিশ্রমিক নিয়ে চর্চা অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ক্রিকেটে ফিরছে বাংলাদেশ: রেকর্ডের হাতছানি ও কঠিন চ্যালেঞ্জ সিলেটে তিনজনকে প্রাণহানির ঘটনায় রংমিস্ত্রি বাবুল গ্রেপ্তার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান কুড়িগ্রামে গণশুনানিতে জনতার কথা শুনছে প্রশাসন: সেবার দুয়ারে নতুন আস্থার বার্তা তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ ব্র্যাক ইউনিভার্সিটিতে ফার্মেসি ও লাইফ সায়েন্সেস ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত

আজ ১ ফেব্রুয়ারি: আজকের দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনাবলি

সংকলন: সৈয়দা মোসলেমা বেগম
  • প্রকাশিত : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
আজকের দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনাবলি

 

আজ ১ ফেব্রুয়ারি: আজকের দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনাবলি

 

১ ফেব্রুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩২তম দিন। বছর শেষ হতে আরো ৩৩৩ (অধিবর্ষে ৩৩৪) দিন বাকি রয়েছে।

ঘটনাবলী

১৭২৬ – হেনরি লায়লের সভাপতিত্বে কলকাতায় প্রথম ফোর্ট উইলিয়ামে “মেয়র’স কোর্ট” স্থাপিত হয়।
১৮২৭ – কলকাতা শহরে বেঙ্গল ক্লাব প্রতিষ্ঠিত হয়।
১৮৩১ – বুশ ক্লাবের উদ্যোগে কলকাতা শহরে প্রথম চারুকলা প্রদর্শনীর উদ্বোধন হয়।
১৮৩৬ – চার্লস মেটকাফ প্রেস আইন বলবৎ করেন।
১৮৫৫ – কলকাতা থেকে আগ্রা পর্যন্ত টেলিগ্রাফ যোগাযোগ ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
১৮৬২ – বঙ্গীয় আইনসভার (বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিল) প্রথম সভা অনুষ্ঠিত হয়।
১৮৬৫ – মার্কিন যুক্তরাস্ট্রের সংবিধানের ত্রয়োদশ সংশোধনে প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের স্বাক্ষর।
১৮৭১ – ভারতে বালিকা বিদ্যালয়ে শিক্ষয়িত্রীর অভাব দূর করার জন্য ভারত সংস্কার সভার উদ্যোগে কলকাতার পটলডাঙায় একটি শিক্ষয়িত্রী বিদ্যালয় স্থাপন করা হয়।
১৮৮৪ – অক্সফোর্ড ইংলিশ ডিকশনারীর ১ম খণ্ড (এ টু এন্ট) প্রকাশিত।

১৮৯৩ – টমাস আলভা এডিসন ১ম চলচ্চিত্র স্টুডিও ব্ল্যাক মারিয়া’র অবকাঠামো নির্মাণ নিউ জার্সি অঙ্গরাজ্যের ওয়েস্ট অরেঞ্জে শেষ করেন
১৮৯৭ – দক্ষিণ কোরিয়ার প্রাচীনতম ব্যাংক হিসেবে শিনহান ব্যাংক সিউলে তাদের কার্যক্রম শুরু করে।
১৯০৫ – বারাসত-বসিরহাট রেলপথ জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়।

১৯০৮ – পর্তুগালের রাজা প্রথম কার্লোস এবং তার পুত্র যুবরাজ লুইস ফিলিপ লিসবনের তেরিরো ডো প্যাকোতে নিহত।
১৯১৮ – রাশিয়া গ্রেগরীয় বর্ষপঞ্জী গ্রহণ করে।
১৯২০ – রাজকীয় ক্যানাডিয়ান মাউন্টেড পুলিশ তাদের কার্যক্রম শুরু করে।
১৯২৪ – যুক্তরাজ্য সাবেক সোভিয়েত ইউনিয়নকে স্বীকৃতি দেয়।
১৯৪২ – ভয়েস অব আমেরিকা প্রতিষ্ঠিত হয়।
১৯৪৬ – নরওয়ের অধিবাসী ট্রিগভে হাভডেন লি জাতিসংঘ বা রাষ্ট্রপুঞ্জের ১ম মহাসচিবের পদে আসীন হন।
১৯৫৩ – কলকাতার আলিপুরে অবস্থিত ইম্পেরিয়াল লাইব্রেরির জাতীয় গ্রন্থাগার নামকরণ হয় এবং এটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়।
১৯৬৫ – স্যার উইনস্টন চার্চিলের সম্মানে কানাডার ল্যাব্রাডরে অবস্থিত হ্যামিল্টন রিভারের নামকরণ করা হয় চার্চিল রিভার।

১৯৬৮ – কানাডার তিনটি সামরিক সংস্থা – দ্য রয়েল কানাডিয়ান নেভী, দ্য কানাডিয়ান আর্মি এবং দ্য রয়েল কানাডিয়ান এয়ারফোর্স একত্রিত হয়ে কানাডিয়ান ফোর্সেস হয়।

১৯৭০ – ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়কে এই দিনে সরকারিকরণ করে তৎকালীন সরকার।
১৯৭২ – প্রথম আফ্রিকান দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় সেনেগাল।
১৯৭৯ – ১৫ বছর নির্বাসন শেষে ইরানের তেহরানে আধ্যাত্মিক নেতা রুহুল্লাহ্‌ খামেনেই’র প্রত্যাবর্তন।
১৯৯৯ – ভূপালের প্রধান বিচারপতি কর্তৃক ইউনিয়ন কার্বাইডের সাবেক সিইও ওয়ারেন এন্ডারসনকে ভারতীয় আইনে আটকের নির্দেশ প্রদান।
২০০৪ – পদাঘাতে সৌদী আরবে ২৫১ জন হজ্বযাত্রী নিহত ও ২৪৪ জন গুরুতর আহত।
২০২১ – মিয়ানমারে ক্ষমতাসীন দলের প্রধান অং সান সু চি ও প্রেসিডেন্টসহ বেশ কয়েকজন মন্ত্রীকে আটকের পর জরুরি অবস্থা জারি করে দেশটির সেনাবাহিনী।

জন্ম

১৫৬১ – হেনরি ব্রিগস, ব্রিটিশ গণিতজ্ঞ। (মৃ. ১৬৩০)
১৮৯৪ – জন ফোর্ড, মার্কিন পরিচালক ও প্রযোজক। (মৃ. ১৯৭৩)
১৯০২ – অনিলকুমার দাস,আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় বাঙালি জ্যোতির্বিজ্ঞানী। (মৃ.১৯৬১)
১৯০৫ – এমিলিও জিনো সেগরে, নোবেল বিজয়ী ইতালীয়-মার্কিন পদার্থবিদ ও অধিবিদ্যাবিৎ। (মৃত্যু: ১৯৮৯)
১৯০৭ – গোবিন্দ চন্দ্র দেব, বাংলাদেশি বুদ্ধিজীবী।
১৯০৯ – ক্ষিতীন্দ্রনারায়ণ ভট্টাচার্য,ভারতীয় বাঙালি শিশু সাহিত্যিক ও কল্পবিজ্ঞানের লেখক। (মৃ.১৯৯০)
১৯১৮ – শামসুল হক, আওয়ামী মুসলিম লিগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।
১৯২২ – শক্তিপদ রাজগুরু, ভারতীয় বাঙালি লেখক ও ঔপন্যাসিক।(মৃ.২০১৪)
১৯২৮ – কৃষ্ণ ধর বাঙালি কবি-সাহিত্যিক ও সাংবাদিক।

১৯৩০
-অমলেন্দু বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট বাঙালি -জ্যোতির্বিজ্ঞানী। (মৃ.২২/০৬/২০২০)
-শাহাবুদ্দিন আহমেদ, বাংলাদেশের ত্রয়োদশ ও পঞ্চদশ রাষ্ট্রপতি ও ষষ্ঠ প্রধান বিচারপতি।
-হুসেইন মুহাম্মদ এরশাদ, সামরিক শাসক ও বাংলাদেশের দশম ও দ্বাদশ রাষ্ট্রপতি।

১৯৩১ – ইয়াজউদ্দিন আহম্মেদ, বাংলাদেশের অষ্টাদশ রাষ্ট্রপতি।
১৯৩৩ –
-আতাউর রহমান খান খাদিম, বাংলাদেশি শিক্ষাবিদ।
-খোন্দকার দেলোয়ার হোসেন, বাংলাদেশি রাজনীতিবিদ।
-পণ্ডিত বুদ্ধদেব দাশগুপ্ত, ভারতীয় বাঙালি শাস্ত্রীয় সংগীতশিল্পী। (মৃ.২০১৮)
১৯৫৫ – আহমেদ জহুর, কবি, সাংবাদিক, গবেষক ও প্রাবন্ধিক।
১৯৬৯ – গাব্রিয়েল বাতিস্তুতা, আর্জেন্টাইন ফুটবল খেলোয়াড়।
১৯৬৯ – ফ্রাঙ্কলিন রোজ, জ্যামাইকান ক্রিকেট খেলোয়াড়।
১৯৭২ – ক্রিস্টিয়ান জিগে, জার্মান ফুটবল খেলোয়াড়।
১৯৮১ – গ্রেইম স্মিথ, দক্ষিণ আফ্রিকান ক্রিকেট খেলোয়াড়।
১৯৮২ – শোয়েব মালিক, পাকিস্তানি ক্রিকেট খেলোয়াড়।
১৯৮৪ – ড্যারেন ফ্লেচার, স্কটিশ ফুটবল খেলোয়াড়।
১৯৮৭ – মইসেস হেনরিকুইস, পর্তুগিজ-অস্ট্রেলীয় ক্রিকেট খেলোয়াড়।
১৯৮৭ – রোণ্ডা রাউজি, মার্কিন মিশ্র মার্শাল শিল্পী, পেশাদার কুস্তিগির ও অভিনেত্রী।
১৯৯৪ – হ্যারি স্টাইলস, ইংরেজ গায়ক ও গীতিকার।

মৃত্যু

১৯৪৮ – যতীন্দ্রমোহন বাগচী, ভারতীয় বাঙালি কবি।(জ.২৭/১১/১৮৭৮)
১৯৫৮ – ক্লিনটন জোসেফ ডেভিসন, নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী।
১৯৭৬ – ওয়ার্নার হাইজেনবার্গ, নোবেল বিজয়ী জার্মান পদার্থ বিজ্ঞানী।
১৯৮২ – ভারতের সাঁওতালি ভাষার অলচিকি লিপির বর্ণমালার আবিষ্কর্তা পণ্ডিত রঘুনাথ মুর্মু এর প্রয়াণ দিবস। (জ.০৫/০৫/১৯০৫)
১৯৮৩ – পদ্মা দেবী, ভারতীয় বাঙালি চলচ্চিত্রাভিনেত্রী।(জ.১৯১৭)
২০০৩ – প্রথম ভারতীয় মহিলা মহাকাশচারী ও প্রকৌশলী কল্পনা চাওলা প্রয়াত হন।(জ.০১/০৭/১৯৬১)

দিবস

বিশ্ব হিজাব দিবস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!