ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডাক্তার-প্রকৌশলী থেকে পিএইচডি ৩০ ধরনের ডিগ্রিধারী প্রাথমিকের শিক্ষকতায় ডিমলায় বিআরটিসির অবৈধ পাথর বোঝাই ট্রাক আটক রাণীশংকৈলে বৈদ্যুতিক নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন: সভাপতি সুমন, সম্পাদক মান্নান নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকট: নতুন ইজরায়েলি রাজনীতির সমীকরণ উচ্চকক্ষের স্পিকারের অধীনে তত্ত্বাবধায়ক সরকার গঠনের নতুন প্রস্তাব সন্দ্বীপে ব্যবসায়ীকে কুপিয়ে জখমের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে ওয়ানডেতে দ্রুততম ১৫০ উইকেটের নতুন রেকর্ড গড়লেন শাহিন আফ্রিদি ফ্রান্সে বিক্ষোভের জেরে প্রায় ১০০০ জন গ্রেপ্তার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৩৫ পদে নিয়োগ: জেনে নিন আবেদনের নিয়ম শিক্ষার্থীকে নিপীড়নের দায়ে ইমামের যাবজ্জীবন কারাদণ্ড

আজ ঢাকার কোথায় কী আন্দোলন ও সমাবেশ?

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫০:৫০ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫ ৭৩৭ বার পড়া হয়েছে

ঢাকায় আজ কোথায় কী কর্মসুচী?

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজ ঢাকার কোথায় কী আন্দোলন ও সমাবেশ?

ঢাকায় প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন। শনিবার (৩ মে) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।

শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টার কর্মসূচি:

মহান মে দিবস উপলক্ষে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে শ্রমিক অধিকার সুরক্ষায় শ্রমিক-মালিক সম্পর্ক নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।  তেজগাঁও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ৮নং ফ্লোরে সকাল সোয়া ১০টায় এ বিতর্ক প্রতিযোগিতা হবে।

বিএনপির কর্মসূচি:

বিএনপি নেতা শহীদ নাসির উদ্দীন আহমেদ পিন্টুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাদ আসর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এছাড়াও বাদ জোহর আজিমপুর কবরস্থানে মরহুমের কবর জিয়ারত করবেন মহানগর বিএনপি ও অংগসংঠনগুলো।

জামায়াতের কর্মসূচি:

সকাল সাড়ে ৯টার দিকে মগবাজারের আল-ফালাহ মিলনায়তনের চার তলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা ও মহানগরী আমির সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে উদ্বোধনী বক্তব্য দেবেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মশক নিধন অভিযান:

২০০ মশক ও পরিচ্ছন্নতাকর্মী দিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান, জনসচেতনতায় র‍্যালি করা হবে। সকাল ৯টার পরপরই খিঁলগাও আমতলা জামে মসজিদ থেকে র‍্যালি শুরু হয়ে খিঁলগাও বাগিচা জামে মসজিদ সংলগ্ন তিন রাস্তার মোড়ে শেষ হবে।

এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী। এছাড়া বিশেষ অতিথি থাকবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া।

হেফাজতের মহাসমাবেশ:

নারী অধিকার সংস্কার বিষয়ক কমিশনের প্রস্তাব বাতিল, শাপলা ট্রাজেডিসহ আওয়ামী শাসনামলে সব গণহত্যার বিচারসহ চার দফা দাবিতে রাজধানীতে মহাসমাবেশ করবে হেফাজতে ইসলাম। সোহরাওয়ার্দী উদ্যানে সকাল ৯টার পরই পরই শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে সমাবেশ।

ঐকমত্য কমিশনের জাতীয় সমাজতান্ত্রিক দলের সভা:

বিকেল ৩টায় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় সমাজতান্ত্রিক দলের (বাসদ, মার্কসবাদী) সভা হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আজ ঢাকার কোথায় কী আন্দোলন ও সমাবেশ?

আপডেট সময় : ১২:৫০:৫০ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫