অবিলম্বে কাফী'র হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
অবিলম্বে কাফী'র হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে সাড়ে ৪ হাজার পিস ইয়াবসহ গ্রেপ্তার-২ কাউনিয়ায় বেশি দামে সার বিক্রি: বিসিআইসি ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের গোপন কারাগার নিয়ে তদন্ত কমিটি গঠন মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি: ইসরায়েল-আমিরাত জোটের জন্য কেন এটি বড় ধাক্কা? কাউনিয়ায় সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আন্তঃধর্মীয় সংলাপ ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো কয়েকজন দলে আছে: মুশফিক পানি কমলেও নাগেশ্বরীর বামনডাঙা ইউনিয়নে পানিবন্দি হাজারও মানুষ টেক্সাসে ইসলামবিদ্বেষী তৎপরতা বৃদ্ধি: আতঙ্কে স্থানীয় মুসলিমরা ফিফা সভাপতি ইস্যুতে এশিয়ান ফুটবলে বিভাজন: এএফসি ও কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের পাল্টাপাল্টি অবস্থান

অবিলম্বে কাফী’র হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • প্রকাশিত : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
অবিলম্বে কাফী'র হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি

অবিলম্বে কাফী’র হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি

নওগাঁর সাপাহার উপজেলা জামায়াতে ইসলামি সেক্রেটারি ও আল হেলাল ইসলামি একাডেমি স্কুল এন্ড কলেজ এর সহকারী শিক্ষক আব্দুল্লাহীল কাফী’র (৪৫) জানাজা নামাজ সম্পন্ন হয়েছে। রবিবার (১ সেপ্টেম্বর) সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ে বিকেলে প্রথম জামাত ও ২য় নামাজে জানাজা পাড়াতী ইউনিয়নের কাওয়াভাষা গ্রামে অনুষ্ঠিত জানাজায় মানুষের ঢল নামে।

জানাজা নামাজে ইমামতি করেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম।

এর আগে, দুর্বৃত্তদের হামলায় গত শনিবার (৩১ আগষ্ট) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে(রামেক) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জানাজা নামাজে অংশ নেন- বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী মহানগরী আমির ডঃ কেরামত আলী,
বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির সাবেক সংসদ সদস্য ডাঃ ছালেক চৌধুরী, নওগাঁ জেলা পশ্চিম জামায়াতের আমির ইঞ্জিঃ এনামুল হক, পূর্ব জেলা জামায়াতের আমির খম আব্দুর রাকিব, জামায়েতে ইসলামি সাপাহার উপজেলা শাখার আমির আবুল খায়ের তরুন প্রমুখ।

এ সময় নেতৃবৃন্দ অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!