৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন
- আপডেট সময় : ০৩:২৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন
৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের চতুর্থ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত ২৬ আগস্ট অনুষ্ঠিত সংগঠনের সাধারণ সভার সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে এই নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। নবগঠিত এই কমিটিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. তাছবীর হোসেন সভাপতি এবং ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত এস এম আব্দুল্লাহ বিন শফিক সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে মো. কৌশিক আহমেদ ও মো. মাহমুদ আশিক কবিরকে সহসভাপতি, মো. নাজমুল হাসান ও মো. নাহিদ ভূঁয়াকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং রায়হান সৈকতকে কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত করা হয়েছে।
পড়ুন>>ঢাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি; নারীসহ গুলিবিদ্ধ ৩
এছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. তাসনিমুজ্জামান রোমেল সাংগঠনিক সম্পাদক এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. ফয়জুর রহমান দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করবেন।
কমিটির অন্যান্য পদে রয়েছেন মলিহা খানম (মহিলা বিষয়ক সম্পাদক), মোহাম্মদ সালেক মুহিদ (আইসিটি বিষয়ক সম্পাদক), ইমামুল হাফিজ নাদিম (উন্নয়ন ও গবেষণা বিষয়ক সম্পাদক), নিরুপম মজুমদার (সংস্কৃতি বিষয়ক সম্পাদক), মো. সবুজ হাসান (সহকোষাধ্যক্ষ) এবং জিমরান মোহাম্মদ সায়েক (ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক)। দায়িত্ব গ্রহণের পর নবগঠিত কমিটির নেতারা ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের সদস্যদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও সার্বিক কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























