বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে শুরু হয়েছে ১১ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে বিশাল নিয়োগ প্রক্রিয়া। প্রকাশিত সমন্বিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, সিনিয়র অফিসার (সাধারণ) পদে ১,০১৭ জন যোগ্য প্রার্থী নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে রয়েছে ৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠান। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্ধারিত সময়ের মধ্যে।
পদের নাম : সিনিয়র অফিসার (সাধারণ)
পদ সংখ্যা : ১০১৭টি
বেতন স্কেল : ২২০০০ ৫৩০৬০ টাকা। নিয়ম অনুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা
১. সোনালী ব্যাংক পিএলসি ১১৮টি
২. অগ্রণী ব্যাংক পিএলসি ২০০টি
৩. রূপালী ব্যাংক পিএলসি ৭৫টি
৪. বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি ২১টি
৫. বাংলাদেশ কৃষি ব্যাংক ৩৯৮টি
৬. রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ৬টি
৭. কর্মসংস্থান ব্যাংক ১৮টি
৮. প্রবাসী কল্যাণ ব্যাংক ৩৭টি
৯. পল্লী সঞ্চয় বাংক ১১৪টি
১০. বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন ১৫টি
১১. ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ ১৫টি।
স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাগুলোয় ন্যূনতম ০২(দুই) টিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।
আবেদনের প্রক্রিয়া : প্রার্থীদের কেবল বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট (erecruitment.bb.org.bd) এ নির্ধারিত ছক পূরণের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদন ফি : অফেরতযোগ্য ২০০ টাকা (অনগ্রসর নাগরিক গোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য ৫০ টাকা)।
আবেদনের শেষ তারিখ: ১০ নভেম্বর, ২০২৫ তারিখ, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
ফি প্রদান ও Payment Confirmation এর শেষ তারিখ : ১২ নভেম্বর, ২০২৫ তারিখ, রাত ১১টা ৫৯ মিনিট।
১. Online Registration: আবেদনকারীকে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ ওয়েবসাইটে প্রবেশ করে Online Application Form পূরণের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে হবে। পূর্বে নিবন্ধন করা থাকলে বিদ্যমান CV ID Number ও Password ব্যবহার করে আবেদন করা যাবে।
ছবি : নির্ধারিত স্থানে 600×600 পিক্সেল (ফাইল সাইজ 100 KB এর কম) এর রঙিন ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড) আপলোড করতে হবে।
স্বাক্ষর : 300×80 পিক্সেল (ফাইল সাইজ 60 KB এর কম) এর স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে।
বিজ্ঞপ্তিতে উল্লিখিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য আপনার পছন্দের ক্রম নির্ধারণ করতে হবে। পরবর্তী সময়ে এই ক্রম পরিবর্তন করা যাবে না।
১. আবেদনপত্রে কোনো ভুল তথ্য প্রদান করলে বা অসম্পূর্ণ আবেদন করলে তা কোনো প্রকার যোগাযোগ ছাড়াই বাতিল করা হবে।
২. লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সব শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ ও অন্যান্য প্রয়োজনীয় কাগজের মূলকপি প্রদর্শন করতে হবে।
৩. চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনাপত্তিপত্র দাখিল করতে হবে।
৪. যোগ্য ও আগ্রহী প্রার্থীরা আর দেরি না করে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করুন।
এই নিয়োগসংক্রান্ত যেকোনো পরিবর্তনে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ও জাতীয় দৈনিক পত্রিকাগুলোয় নজর রাখুন।
Leave a Reply