১০ মে ২০২৬: আজ দেশেজুড়ে বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
১০ মে ২০২৬: আজ দেশেজুড়ে বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
তাড়াশে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন গাজীপুরে শিশু মৃত্যুর ঘটনা মামলায় একজনের মৃত্যুদণ্ড নিখোঁজ পাইলটদের বিষয়ে কাতারে অনুসন্ধান দল পাঠাতে চায় ইরান সরকারের ১৮০ দিনের কার্যক্রম নিয়ে প্রকাশিত হলো বিশেষ ই-বুক পরিবেশের ভারসাম্য রক্ষায় ১ হাজার গাছের চারা বিতরণ বঙ্গোপসাগরে নিম্নচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, নদীবন্দরে ১ নম্বর দেশে নারী ও কন্যাশিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ: সাত মাসে বড় পরিসরে সহিংসতার তথ্য প্রকাশ পিরোজপুরের নেছারাবাদে ছাগল মারার অভিযোগে থানায় মামলা, এলাকাবাসীর ক্ষোভ ভূমধ্যসাগরে নৌকাডুবি: নিখোঁজ সুনামগঞ্জের পাঁচ যুবক, বেঁচে যাওয়া যাত্রীর বর্ণনায় সংকট অস্ট্রেলিয়াকে হারানোর রহস্য ফাঁস করলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত

১০ মে ২০২৬: আজ দেশেজুড়ে বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা

সৃষ্টি নিউজ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ১০ মে, ২০২৬
আজ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা

 

 

 

 

১০ মে ২০২৬: আজ দেশেজুড়ে বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা

 

 

দেশজুড়ে বজ্রবৃষ্টি ও দমকা হাওয়ার আভাস, বাড়তে পারে কালবৈশাখীর প্রবণতা
দেশের বিভিন্ন অঞ্চলে আজ বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের শিলাবৃষ্টিও হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

 

 

আবহাওয়া অফিস জানিয়েছে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে বৃষ্টিপাতের কারণে কিছু এলাকায় ভ্যাপসা গরম কমে স্বস্তি ফিরতে পারে।

 

পড়ুন>>শুভ সকাল; আজ রবিবার ১০ মে ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা

 

 

গতকালের তথ্য অনুযায়ী দেশের বিভাগীয় শহরগুলোর মধ্যে চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস এবং রংপুরে ছিল ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস।

 

 

 

দেশের সর্বোচ্চ তাপমাত্রা চট্টগ্রামে প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। এছাড়া যশোর ও রাজশাহী অঞ্চলেও তাপমাত্রা বেশি থাকতে পারে।
অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়া,যেখানে তাপমাত্রা প্রায় ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নামতে পারে। দিনাজপুর ও রংপুর অঞ্চলে কম থাকতে পারে।

 

 

 

এদিকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। রংপুর, দিনাজপুর, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

 

আবহাওয়াবিদরা জানিয়েছেন, বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে আগামী কয়েকদিন দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে। বিশেষ করে বিকেল ও সন্ধ্যার দিকে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা থাকায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!