স্বাস্থ্যসেবার উন্নয়নে নার্স ও মিডওয়াইফদের দক্ষ করতে কাজ করছে সরকার: জিয়াউদ্দিন
- আপডেট সময় : ০৭:০৩:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ৬৩ বার পড়া হয়েছে
স্বাস্থ্যসেবার উন্নয়নে নার্স ও মিডওয়াইফদের দক্ষ করতে কাজ করছে সরকার: জিয়াউদ্দিন
দেশের দীর্ঘদিনের অবহেলিত ও দুর্বল স্বাস্থ্যব্যবস্থাকে আধুনিক, জনবান্ধব এবং মানসম্মত একটি কাঠামোয় রূপান্তর করতে ব্যাপক সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। এই সংস্কার প্রক্রিয়ার অন্যতম প্রধান লক্ষ্য হলো নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার গুণগত মানোন্নয়ন, দক্ষ মানবসম্পদ তৈরি, পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং নার্স ও মিডওয়াইফদের কর্মপরিবেশ, কর্মসন্তুষ্টি ও জীবনমানের উন্নয়ন।
সোমবার রাজধানীর ঢাকা নার্সিং কলেজের ডা. মিলন স্মৃতি মিলনায়তনে স্নাতক নার্সিং, স্নাতকোত্তর নার্সিং ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার এসব কথা বলেন।
পড়ুন>>ফেনীতে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও ১৫ কেজি গাঁজা জব্দ
প্রধান অতিথি তাঁদের প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি পেশাগত উন্নয়নে শিক্ষার্থীদের প্রত্যাশা ও মতামত শোনেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিনসহ স্বাস্থ্য খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক ও বিশিষ্টজনরা।
পড়ুন>>নওগাঁয় কৃষি ঋণ মেলায় ৩ কোটি ৬৭ লাখ টাকার চেক বিতরণ
শিক্ষার্থীদের উষ্ণ স্বাগত জানিয়ে ড. জিয়াউদ্দিন হায়দার তাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। এই সময় শিক্ষার্থীরা নার্সিং শিক্ষার মান, উচ্চশিক্ষার সুযোগ, পেশাগত ভবিষ্যতের নিশ্চয়তা, কর্মসংস্থান, পদোন্নতি, কর্মপরিবেশ এবং আন্তর্জাতিক বাজারে কাজের সম্ভাবনা নিয়ে নানা প্রশ্ন রাখেন।
ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, বাংলাদেশের স্বাস্থ্য খাত দীর্ঘদিন ধরে কাঠামোগত দুর্বলতা, অপর্যাপ্ত বিনিয়োগ, দক্ষ জনবলের অভাব এবং স্বাস্থ্যকর্মীদের পেশাগত অসন্তুষ্টির মতো চ্যালেঞ্জ মোকাবিলা করছে। এই সমস্যাগুলো স্থায়ীভাবে সমাধানের লক্ষ্যে সরকার স্বাস্থ্য অর্থায়ন, প্রাথমিক স্বাস্থ্যসেবা, উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালের সক্ষমতা বাড়ানো, বিশেষায়িত সেবা সম্প্রসারণসহ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দক্ষতা উন্নয়নে কাজ করছে।
আরও পড়ুন>>নাগেশ্বরীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
তিনি স্পষ্টভাবে বলেন, একটি কার্যকর স্বাস্থ্য ব্যবস্থা কেবল চিকিৎসকদের ওপর নির্ভরশীল নয়; রোগীদের পাশে দীর্ঘ সময় অবস্থান করেন নার্সরাই। একই সঙ্গে নিরাপদ মাতৃত্ব, স্বাভাবিক প্রসব, নবজাতকের যত্ন এবং মাতৃ ও শিশুমৃত্যু হ্রাসে মিডওয়াইফদের ভূমিকা অপরিহার্য। তাই এই পেশার উন্নয়ন ছাড়া স্বাস্থ্যখাতে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়।
নার্সিং শিক্ষাকে আন্তর্জাতিক মানের করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, পাঠ্যক্রমের আধুনিকায়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি, দক্ষ শিক্ষক তৈরি এবং ব্যবহারিক প্রশিক্ষণের মানোন্নয়নে সরকার কাজ করছে। দক্ষতাভিত্তিক শিক্ষা, রোগীর নিরাপত্তা, সংক্রমণ প্রতিরোধ, ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থাপনা ও জরুরি সেবায় আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ নিশ্চিত করা এখন সময়ের দাবি।
তিনি শিক্ষার্থীদের কেবল সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ না থেকে আধুনিক জ্ঞান, প্রযুক্তি ও বিদেশি ভাষায় দক্ষতা অর্জনের আহ্বান জানান। ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, বিশ্বের বিভিন্ন উন্নত দেশে দক্ষ নার্স ও মিডওয়াইফের ব্যাপক চাহিদা রয়েছে। দেশের তরুণদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দেওয়া গেলে তারা বৈশ্বিক শ্রমবাজারে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করতে পারবে, যা দেশের বৈদেশিক কর্মসংস্থান ও রেমিট্যান্স বৃদ্ধিতে সহায়ক হবে।
আরও পড়ুন>>গাজীপুরের শ্রীপুরে মরা গাছের ঝুঁকিতে হাজারো পথচারী
নার্স ও মিডওয়াইফদের পেশাগত মর্যাদা প্রসঙ্গে তিনি বলেন, তাদের কাছ থেকে মানসম্মত সেবা পেতে হলে নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করা সরকারের দায়িত্ব। পদোন্নতি, উচ্চশিক্ষা ও নেতৃত্বের সুযোগ সম্প্রসারণের বিষয়গুলো সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। কর্মসন্তুষ্টির সঙ্গে সেবার মানের সরাসরি সম্পর্ক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, একজন স্বাস্থ্যকর্মী যখন যথাযথ স্বীকৃতি ও মর্যাদা পান, তখন তিনি আরও আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে পারেন। মিডওয়াইফারি শিক্ষার্থীদের উদ্দেশে ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশন কমিয়ে স্বাভাবিক প্রসব বাড়াতে মিডওয়াইফরা মুখ্য ভূমিকা রাখবেন। সরকারের লক্ষ্য হলো উপজেলা পর্যায়েই মানসম্মত মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবার সক্ষমতা গড়ে তোলা, যাতে প্রসবকালীন জটিলতার জন্য নারীদের আর দূরবর্তী হাসপাতালে ছুটতে না হয়।
শেষ পর্যায়ে তিনি নার্সিং ও মিডওয়াইফারিকে কেবল একটি চাকরি নয়, বরং মানবসেবা ও নেতৃত্বের সমন্বয় হিসেবে উল্লেখ করে শিক্ষার্থীদের দেশ ও জাতির সেবায় নিজেকে প্রস্তুত করার পরামর্শ দেন। তিনি আরও বলেন, নার্সিং ও মিডওয়াইফারি পেশাকে এমন একটি আকর্ষণীয় ও মর্যাদাপূর্ণ পেশায় পরিণত করতে হবে, যেখানে মেধাবী তরুণ-তরুণীরা নিজেদের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাবেন।
ইউরোপ, উত্তর আমেরিকা, মধ্যপ্রাচ্য, জাপান ও অন্যান্য উন্নত অর্থনীতিতে জনসংখ্যার বার্ধক্য এবং স্বাস্থ্যসেবার সম্প্রসারণের কারণে দক্ষ নার্সিং জনশক্তির নার্সিং ও মিডওয়াইফারি পেশাকে আন্তর্জাতিক মানে উন্নীত করে বৈশ্বিক কর্মসংস। তিনি বলেন, সরকারের লক্ষ্য শুধু বিদেশে কর্মী পাঠানো নয়; বরং আন্তর্জাতিক মানের দক্ষ, আত্মবিশ্বাসী ও পেশাগতভাবে যোগ্য নার্স ও মিডওয়াইফ তৈরি করা, যাঁরা বিশ্বব্যাপী বাংলাদেশের সুনাম বৃদ্ধি করবেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























