ঢাকা ০৮:১০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে ৮৬ পদে কর্মী নিয়োগ, আবেদনের শেষ ১৯ সেপ্টেম্বর সিলেটে ‘নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠিত সিরীয় ভূখণ্ডে নেতানিয়াহুর প্রবেশ: তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান কাতারের শিক্ষা ছুটির মেয়াদ শেষ: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষক স্থায়ীভাবে বহিষ্কৃত নাটোরে ২০০ শিক্ষার্থীর হাতে পরিবেশ রক্ষায় নিম গাছের চারা বিতরণ  ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহতের দাবি, বিজিবি নিশ্চিত করল একজনের মৃত্যু সবজির পর ডিমের বাজারে উত্তাপ: ডজনপ্রতি দাম পৌঁছাল ১৬৫ টাকায়, বিপাকে নিম্ন আয়ের মানুষ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক, সাইবার আইন ও বুলিং নিয়ে আলোচনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সাংগঠনিক চ্যালেঞ্জ: প্রার্থী বাছাইয়ে হিমশিম নেতৃত্ব আদানির গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের ২ নম্বর ইউনিট থেকে পুনরায় সরবরাহ শুরু

স্বাস্থ্যকর নগরী গড়তে কুড়িগ্রামে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৩৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬ ২৩৭৩৮ বার পড়া হয়েছে

স্বাস্থ্যকর নগরী গড়তে কুড়িগ্রামে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্বাস্থ্যকর নগরী গড়তে কুড়িগ্রামে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

স্বাস্থ্যকর নগরী গড়তে কুড়িগ্রামে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার আহ্বান জেলা প্রশাসকের।
স্বাস্থ্যকর পরিবেশ ও পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার লক্ষ্যে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে কুড়িগ্রাম জেলা প্রশাসন। প্রতি সপ্তাহের শনিবার নিয়মিত এ কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার সকালে শহরের কিশলয় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। তিনি বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সচেতনতা ও পরিচ্ছন্নতা। বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখলে মশার বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হতে হবে।”

তিনি আরও বলেন, “কুড়িগ্রামে এখনো বড় ধরনের ডেঙ্গু প্রাদুর্ভাব না থাকলেও বর্ষা মৌসুমকে সামনে রেখে সবাইকে সতর্ক থাকতে হবে। জেলা প্রশাসনের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক সংগঠনসহ সাধারণ মানুষকে একযোগে কাজ করতে হবে।”

পড়ুন>> রাঙ্গামাটিতে প্রতিবন্ধী কিশোরী ধর্ষিত: অভিযুক্ত কিশোর গ্রেফতার

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কুদরত-এ-খুদা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মাহবুবে সোবহানী, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি সহকারী অধ্যাপক নাজমুন নাহার বিউটি, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, জেলা বিএনপির সদস্য ডা. রকিবুল হাসান বাঁধন ও ছাত্রনেতা আমিমুল ইহসান প্রমুখ।

পরে অংশগ্রহণকারীরা বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। এ সময় মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে পরামর্শ দেয়া হয়।

পড়ুন>> ঠাকুরগাঁও বড়মাঠের পাশে মিলল এসএসসির ৫০ টি খাতার বান্ডিল

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর ঝুঁকি বাড়তে পারে। তাই আগাম সতর্কতা ও নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখা জরুরি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

স্বাস্থ্যকর নগরী গড়তে কুড়িগ্রামে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

আপডেট সময় : ০১:৩৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬