সুন্দরগঞ্জে অধিক ঝুঁকিপূর্ণ ও ঝুঁকিপূর্ণ পূজা মন্ডপে আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সুন্দরগঞ্জে অধিক ঝুঁকিপূর্ণ ও ঝুঁকিপূর্ণ পূজা মন্ডপে আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে নতুন রাষ্ট্রদূত নিয়োগে হিমশিম খাচ্ছেন প্রেসিডেন্ট জেলেনস্কি সৈয়দপুরে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত খালেদা জিয়ার ত্যাগ ও আদর্শই বিএনপির পথচলার প্রেরণা: মির্জা ফখরুল ঝিনাইদহে নিখোঁজের চার দিন পর ট্রাক হেলপারের উদ্ধার হওয়া নিয়ে তদন্ত শুরু বিএনপির স্থায়ী কমিটিতে রুহুল কবির রিজভীসহ চার নতুন সদস্য ইতালিতে কনসার্টের মঞ্চে বন্ধু আইয়ুব বাচ্চুকে স্মরণ করলেন জেমস মন্ত্রিসভায় রদবদলের জোর গুঞ্জন: নতুন মুখ হিসেবে আলোচনায় যারা যুক্তরাষ্ট্রের শুল্ক ফাঁকি দিতে চীন ৪০টির বেশি দেশকে ব্যবহার করছে: হোয়াইট হাউস সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শুরু দোহা মেট্রোর আল সাদ্দ স্টেশনে নতুন রূপ: শিল্পের ছোঁয়ায় সেজেছে উন্মুক্ত গ্যালারি

সুন্দরগঞ্জে অধিক ঝুঁকিপূর্ণ ও ঝুঁকিপূর্ণ পূজা মন্ডপে আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) থেকে জয়ন্ত সাহা যতন
  • প্রকাশিত : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
সুন্দরগঞ্জে অধিক ঝুঁকিপূর্ণ ও ঝুঁকিপূর্ণ পূজা মন্ডপে আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন

 

সুন্দরগঞ্জে অধিক ঝুঁকিপূর্ণ ও ঝুঁকিপূর্ণ পূজা মন্ডপে আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন

সুন্দরগঞ্জে অধিক ঝুঁকিপূর্ণ ও ঝুঁকিপূর্ণ পূজা মন্ডপে আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবে আইন শৃঙ্খলা রক্ষার সর্বোচ্চ অগ্রাধিকারের স্বার্থে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১১৪ টি পূজা মন্ডপের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ও ঝুঁকিপূর্ণ পূজা মন্ডপ গুলোতে ইতিমধ্যে আনসার ও ভিডিপি সদস্য  মোতায়েন করা হয়েছে।

সুন্দরগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি অফিস সূত্রে জানা গেছে উপজেলার ১১৪ টি পূজা মন্ডপের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ১৫ টি ও ঝুঁকিপূর্ণ ১৫টি পূজা মন্ডপে ইতিমধ্যে মোট ১শ’ ০৫জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন  রয়েছে।

এরমধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ১৫টি পূজা মন্ডপে ১জন পিসি ২জন পুরুষ আনসার ১ জন মহিলা আনসার সহ ৪জন এবং ঝুঁকিপূর্ণ ১৫ টি পূজা মন্ডবে ১জন এপিসি ১জন পুরুষ আনসার ও ১জন মহিলা আনসারসহ মোট ৩ জন করে ৩০টি পূজা মন্ডবে পুরুষ আনসার ৭৫ জন এবং মহিলা আনসার ৩০জন সহ সর্বমোট ১০৫ জন আনসার ও ভিডিপি সদস্য স্বশরীরে মোতায়েন হয়ে নিরাপত্তায় দায়িত্ব পালন করছে।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ গোলাম রব্বানী বলেন- সুন্দরগঞ্জ উপজেলায় আসন্ন দুর্গাপূজায় প্রতিটি মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দিতে আনসার ও ভিডিপি সদস্যরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

ইতিমধ্যে উপজেলার ১১৪ টি পূজা মন্ডপের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ও ঝুঁকিপূর্ণ পূজা মন্ডপ গুলোতে ইতিমধ্যে নিরাপত্তা জোরদার করতে পিসি ও এপিসি সহ মোট ১০৫ জন আনসার ও ভিডিপি মোতায়েন করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!