ঢাকা ০৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দামে বড় ঝাঁকুনি শর্টকাট পথে অর্থ উপার্জনে ভালো আইনজীবী হওয়া সম্ভব নয়: আইনমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা নিরসনে ট্রাম্পের সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ মরিশাসে কাচের বাক্স চাপায় প্রাণ গেল তিন বাংলাদেশির চ্যাটজিপিটির ফিন্যান্স টুলে যুক্ত হলো ভয়েস সুবিধা মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারিচালিত রিকশা, নিষেধাজ্ঞা নামমাত্র ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নতুন ইতিহাস হাসান মাহমুদের সিলেট টেস্ট: ৩৫৬ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ, ওপেনিংয়ে নাঈম আলোক হেলথকেয়ারে ১০ জনের চাকরির সুযোগ, বেতন ২৫ হাজার টাকা পারস্য উপসাগরে কাতার উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজে হামলা

সুনামগঞ্জ জেলায় টিআরসি নিয়োগ-২০২৪ এর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • আপডেট সময় : ১০:০১:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪ ২৯৩ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ জেলায় টিআরসি নিয়োগ-২০২৪ এর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জ জেলায় টিআরসি নিয়োগ-২০২৪ এর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত

বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ জানুয়ারি-২০২৪ এর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৩ মার্চ ২০২৪ খ্রি.) সকাল ৯টায় টিআরসি নিয়োগের লিখিত পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয়।

পরবর্তীতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সকাল ১০টায় জেলা পুলিশ লাইন্সে মৌখিক পরীক্ষা শুরু হয়। শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ ৫০৩ জন প্রার্থী গত ৬ মার্চ সুনামগঞ্জ সরকারি কলেজে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে।

তাদের মধ্যে ১৯৫ জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আজ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে পুরুষ প্রার্থী ১৭৮ জন এবং নারী প্রার্থী ১৭ জন।

এই টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ এহ্সান শাহ্, (পিপিএম-সেবা) উপস্থিত থেকে মৌখিক পরীক্ষার সার্বিক কার্যক্রম পরিচালনা করেন।

এছাড়া মৌখিক পরীক্ষা বোর্ডের সদস্য সিলেট জেলার ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান, পিপিএম এবং মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার আনিসুর রহমানসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সুনামগঞ্জ জেলায় টিআরসি নিয়োগ-২০২৪ এর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:০১:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪