ঢাকা ০২:২০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে নিরাপত্তা ঘটনায়, অভিযোগে জড়িত ব্যক্তি ড্যাব গাজীপুর কর অঞ্চলে ৩৪টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি স্পেনের মালাগার সঙ্গে সহযোগিতার ক্ষেত্র বাড়াতে চায় বাংলাদেশ বাংলাদেশে কার্যালয় খুলতে জেবিআইসিকে প্রধানমন্ত্রীর আহ্বান সরকারি বেতন দিতে ব্যাংক থেকে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩ হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের ইসরাইলের নির্বাচনে ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কুমিল্লায় কিশোর গ্যাং দমনে দীর্ঘমেয়াদি কৌশল জরুরি

সুনামগঞ্জে গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • আপডেট সময় : ১০:৩১:৪৭ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪ ১৩৮ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জে গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ফ্যাসিবাদ দোসরদের জামিন দেওয়ার প্রতিবাদে
ও জুলাই আগষ্ট হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার করে দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখা।

শনিবার (১২ অক্টোবর) দুপুরে পৌর শহরের ট্রাফিক পয়েন্টে মোড়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে দলটির জেলা ও উপজেলার নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, মান্নান এর মতো ফ্যাসিবাদের দালালেরা জামিনে বের হয়ে এলে, সাবেরের মতো খুনের পরিকল্পনাকারীরা জামিন পেলে, গণ-অভ্যুত্থান ব্যর্থ হবে। অন্তর্বর্তী সরকারের মধ্যে আওয়ামী লীগের যেসব দোসর ঘাপটি মেরে রয়েছে, তাদের চিহ্নিত করতে হবে। আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করা হলে এই সরকারের বিরুদ্ধে জনগণ ফুঁসে উঠবে।

বক্তারা আরও বলেন, ‘কেন সাবের হোসেন চৌধুরী ও এম এ মান্নানকে আটক করা হলো? কেনই বা তাঁদের মুক্তি দেওয়া হলো। এর ফলে আওয়ামী লীগ মাঠে নেমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে।

এ ক্ষেত্রে গণ-অভ্যুত্থান ব্যর্থ হলে কিন্তু এই সরকারকে এর দায় নিতে হবে। আমরা কখনো কোনো সরকারের দালালি করিনি।

তাঁদের রাষ্ট্র সংস্কারে আমরা সহযোগিতা করব, একই সঙ্গে তাঁরা ভুল করলে সমালোচনা করব।’

গণঅধিকার পরিষদ সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এম এ বারী সিদ্দিকী সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা গণ অধিকার পরিষদ সভাপতি মাওলানা আলী আসগর, সহ সভাপতি আব্দুস সামাদ, সহ সভাপতি শাহাব উদ্দিন শিহাব, যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া আহমেদ স্বাধীন, সাংগঠনিক সম্পাদক সুয়েব আহমেদ, কৃষি বিষয়ক সম্পাদক রাজু মিয়া, সদর উপজেলা সভাপতি মুশাহিদ মিল্টন প্রমুখ।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সুনামগঞ্জে গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:৩১:৪৭ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪