সিরাজগঞ্জের এনায়েতপুরে বিএনপি'র ঐতিহাসিক স্মরণ সভায় ভার্চুয়াল বক্তব্য দেন জনাব তারেক রহমান : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সিরাজগঞ্জের এনায়েতপুরে বিএনপি'র ঐতিহাসিক স্মরণ সভায় ভার্চুয়াল বক্তব্য দেন জনাব তারেক রহমান : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে শিক্ষক পরিবারে চার সদস্যের মৃত্যুর ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ প্রেক্ষাপট: রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় দুজনকে আটক ইলিয়াস আলীসহ একাধিক গুমের ঘটনায় সাইফুর রহমানের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ৪১ পদে নিয়োগ: আবেদনের বিস্তারিত কাতারে সড়ক দুর্ঘটনায় পা হারানো ব্যক্তিকে সাড়ে ৪ লাখ রিয়াল ক্ষতিপূরণ দেওয়ার রায় বহাল সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় নতুন মন্ত্রী ড. আব্দুল মঈন খানের তেঁতুলিয়ায় ১৭টি সরকারি দপ্তরে জনবল সংকট: ব্যাহত নাগরিক সেবা ও প্রশাসনিক কার্যক্রম সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই: তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি ও ফাঁড়ির সংখ্যা বেড়ে ৫৯২

সিরাজগঞ্জের এনায়েতপুরে বিএনপি’র ঐতিহাসিক স্মরণ সভায় ভার্চুয়াল বক্তব্য দেন জনাব তারেক রহমান

সিরাজগঞ্জ থেকে সাত্তার আব্বাসী সোহেল
  • প্রকাশিত : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
সিরাজগঞ্জের এনায়েতপুরে বিএনপি'র ঐতিহাসিক স্মরণ সভায় ভার্চুয়াল বক্তব্য দেন জনাব তারেক রহমান

সিরাজগঞ্জের এনায়েতপুরে বিএনপি’র ঐতিহাসিক স্মরণ সভায় ভার্চুয়াল বক্তব্য দেন জনাব তারেক রহমান

সিরাজগঞ্জের এনায়েতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এনায়েতপুর, চৌহালী ও বেলকুচি শাখার উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও শহীদ পরিবার এবং গুরুতর আহতদের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান এবং এক ঐতিহাসিক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১সেপ্টেম্বর) দুপুর ২ঃ০০ টার সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-প্রচার সম্পাদক, রাজশাহী বিভাগ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ-৫ (এনায়েতপুর, চৌহালী ও বেলকুচি) আসনের মাটি ও মানুষের নেতা আমিরুল ইসলাম খান আলীমের সভাপতিত্বে এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

এ স্মরণসভায় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়াল বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জাতীয়বাদী দলের (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান, গণমানুষের নেতা, তারুণ্যের প্রতীক ও রাষ্ট্রনায়ক জনাব মোঃ তারেক রহমান।

বক্তব্যে তারেক রহমান বলেন, বাংলাদেশ কিংবা যে কোন দেশেই গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার অবশ্যই জনগণের সরকার। তাই জনগণ সরকারের প্রতি সহযোগিতা অব্যাহতো রেখেছে, রাখবে।

তারেক রহমান আরো বলেন সরকার ইতোমধ্যে বেশ কিছু ক্ষেত্রে সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে এর কিছু আলামত ইতোমধ্যে স্পষ্ট হয়ে উঠেছে। ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে সরকার পতনের ঘটনা উল্লেখ করে বিএনপির শীর্ষ নেতা বলেন বাংলাদেশের জনগণ বন্দুকের সামনে বুক পেতে দিতে রাজি তবু স্বৈরশাসন মেনে নেয় না এনায়েতপুর তার অনন্য উদাহরণ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়বাদী দলের (বিএনপি’র) সিনিয়র যুগ্ম- মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এ সময় বক্তব্যে তিনি বলেন ১৬ বছর পর বাংলাদেশে মহিলা ফেরাউনের রাজত্ব থেকে আমরা বেড়িয়ে এসেছি। ২০২৪ সালের ৪ই আগষ্ট আপনারা এনায়েতপুরের বীর সন্তানরা বুক উচিয়ে ফ্যাসিস্ট হাসিনাকে উৎখাতের মধ্য দিয়ে পুনরায় দেশ স্বাধীন করেছেন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জের অহংকার জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী দলের উপদেষ্টা ড: এম, এ মুহিত।

এ সময় উপস্হিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি জনাবা রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সিরাজগঞ্জ জেলা যুবদলের সভাপতি আব্দুর জব্বার বাবু, সাধারণ সম্পাদক মির্জা মুরাদুজ্জামান মুরাদ, সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, এনায়েতপুর থানা বিএনপির সদস্য সচিব মনজুরুর রহমান মঞ্জু সরকার, এনায়েতপুর থানা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক মন্টু সরকার, এনায়েতপুর থানা বিএনপি’র যুগ্ন আহবায়ক বিজয় আহমেদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!