সানন্দবাড়ীতে সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সানন্দবাড়ীতে সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ স্কাউটসে ২৩ জন নিয়োগ: অনলাইনে আবেদনের সুযোগ ও বিস্তারিত রয়্যাল এডিনবরা মিলিটারি ট্যাটু ২০২৬-এ কাতারের পুলিশ একাডেমির নজরকাড়া অংশগ্রহণ উৎপাদন ব্যাহত হওয়ায় ছয় মাসের জন্য কারখানা বন্ধ ঘোষণা করল ফু-ওয়াং ফুড ইউক্রেনের স্পর্শকাতর অর্থনৈতিক খাতে হামলার হুঁশিয়ারি দিলেন ভ্লাদিমির পুতিন রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভূরুঙ্গামারীতে সার বিতরণে গড়িমসি করায় গুদাম ভেঙে সার নিয়ে গেল বিক্ষুব্ধ কৃষকরা নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইউক্রেনের যুদ্ধ ও পুনর্গঠনের পথে বড় বাধা দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিখাইল ফেদোরভ রংপুরে শিক্ষক পরিবারে চার সদস্যের মৃত্যুর ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় দুজনকে আটক

সানন্দবাড়ীতে সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল

দেওয়ানগঞ্জ (জামালপুর ) থেকে পারভীন আক্তার
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
সানন্দবাড়ীতে সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল

সানন্দবাড়ীতে সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা।

তারা নতুন কমিটিকে অসাংবিধানিক, বিতর্কিত ও ব্যক্তিকেন্দ্রিক আখ্যা দিয়ে এ বিক্ষোভ মিছিল করেছেন।

বুধবার (৭ফেব্রুয়ারি) দুপুরে সানন্দবাড়ী বাজার এলাকায় ছাত্রলীগের পদত্যাগ করা ও সাবেক নেতাদের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাজার প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে বক্তব্য রাখেন পদত্যাগ করা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন,সাবেক ছাত্রনেতা রফিকুজ্জামান দুরন্ত, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মাহাদী হাসান, সাবেক ছাত্রলীগনেতা রোমান হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান শিশির, চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম আকন্দ, চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আকন্দ, চরআমখাওয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সভাপতি আবু শামা আকন্দ, চর আমখাওয়া ইউনিয় যুবলীগের যুগ্ম আহবায়ক খলিলুর রহমান সাদ্দাম প্রমুখ।

বিক্ষোভকারী ছাত্রলীগের একাধিক নেতা বলেন, কমিটি গঠনের বিষয়ে সাংগঠনিক থানা ছাত্রলীগের কমিটি বা স্থানীয় আওয়ামী লীগের নেতাদের সঙ্গে আলোচনা করা হয়নি।

বিক্ষোভকারীরা অবিলম্বে ছাত্রলীগের সভাপতি তারিকুল ইসলাম তারেক ও সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম মুসার নেতৃত্বে গঠিত কমিটি বাতিলের দাবি জানান। না হলে কাফনের কাপর পরে আন্দোলনের হুমকি দেন তারা।

উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি সানন্দবাড়ী সাংগঠনিক উপজেলা শাখা ছাত্রলীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এ কমিটি গঠনের পর দিন কমিটির ৫৫ জন ছাত্রলীগ নেতা পদত্যাগ করে এই কমিটি বাতিলের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!