সাতকানিয়ায় শিক্ষা সফরের বাস খাদে, নিহত ২ ও আহত ৩০
- আপডেট সময় : ০৭:৩৩:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
সাতকানিয়ায় শিক্ষা সফরের বাস খাদে, নিহত ২ ও আহত ৩০
চট্টগ্রামের সাতকানিয়ায় কক্সবাজারগামী একটি শিক্ষাসফরের বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের ডোবায় পড়ে গিয়ে দুই শিক্ষক নিহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাট রেলক্রসিং সংলগ্ন কেবিএম ইটভাটার সামনে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ৩০ জন শিক্ষার্থী ও শিক্ষক আহত হয়েছেন, যাদের অনেকের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
দুর্ঘটনায় নিহতরা হলেন কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অর্থনীতি বিভাগের প্রভাষক সোহানা আফরোজ (৪৫) এবং একই মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক নাদেরা আফরোজের স্বামী সাখাওয়াত হোসেন ইসরাফিল (৫৬)।
পড়ুন>>টেকনাফে হ্নীলা মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলিতে সেনাসদস্য নিহত; উদ্ধার ৫৭ জিম্মি
নিহতদের মরদেহ বর্তমানে দোহাজারী হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নিহতদের স্বজনেরা এলে মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে।
মাদ্রাসাটির আলিম পরীক্ষার্থী মো. তরিকুল ইসলাম জানান, শুক্রবার রাত ১০টার দিকে শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারী নিয়ে দুটি বাসে করে তারা কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। তাদের বহনকারী বাসের সামনের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ডোবায় পড়ে যায়। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রাশেদ জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এলাকাবাসী এগিয়ে এসে হতাহতদের উদ্ধার করেন এবং দ্রুত বিভিন্ন হাসপাতালে পাঠান।
ওই মাদ্রাসার ২০২৬ সালের আলিম পরীক্ষার্থী মো. তরিকুল ইসলাম জানান, শুক্রবার রাত ১০টার দিকে মাদ্রাসা প্রাঙ্গণ থেকে দুটি বাসে শতাধিক শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হই। পরে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস, হাইওয়ে ও থানা পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
পড়ুন>>ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
মাদ্রাসার সহকারী শিক্ষক আবদুর রহিম জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ার সময় সামনের সিটে বসা অবস্থায় নিহত দুজন পানিতে আটকা পড়েন। ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। সাতকানিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরিফুল ইসলাম এবং দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবছার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। উদ্ধার কার্যক্রমের পর দুর্ঘটনাকবলিত বাসটিও পুলিশ জব্দ করেছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























