সলঙ্গা ইউনিয়ন পরিষদের বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা  : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সলঙ্গা ইউনিয়ন পরিষদের বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা  : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনার বটিয়াঘাটায় মহাসড়কের পাশে সবজি বিক্রি করে স্বাবলম্বী লতা রায় বিইউবিটিতে রেজিস্ট্রার ও ডেপুটি ডিরেক্টর পদে নিয়োগ: আবেদনের সুযোগ ৩০ আগস্ট পর্যন্ত মিশরে নির্মিত হবে শেখ তামিম হাসপাতাল: কাতার-মিশরের মধ্যে ৪টি গুরুত্বপূর্ণ চুক্তি সই কলকাতার অগ্নিকাণ্ডে প্রাণ হারানো কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষসহ চারজনের মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি দেশে ফিরেছে আজ ২৩ আগস্ট: ইতিহাসে আজকের দিনে কি ঘটেছিল বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে মার্কিন দূতাবাসের অভিনন্দন আজ ২৩ আগস্ট ২০২৬ রবিবার; আজকের রাশিফল: জেনে নিন- কেমন কাটবে আজকের দিনটি? ২৩ আগস্ট ২০২৬: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে দিনের তাপমাত্রা আজ রবিবার ২৩ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ রবিবার ২৩ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা

সলঙ্গা ইউনিয়ন পরিষদের বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা 

সিরাজগঞ্জ জেলা  থেকে মো. লুৎফর রহমান লিটন
  • প্রকাশিত : রবিবার, ২৮ মে, ২০২৩
সলঙ্গা ইউনিয়ন পরিষদের বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা 

সিরাজগঞ্জের সলঙ্গা ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়ে

সিরাজগঞ্জের ৮ নং সলঙ্গা ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

গতকাল শনিবার বেলা ১১ টায় সলঙ্গা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সচিব বাসুদেব ঘোষ এর সঞ্চালনায় উক্ত বাজেট ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ৮ নং সলঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান তালুকদার।

সভায় ইউপি সচিব বাসুদেব ঘোষ আগামী অর্থ বছরের খসড়া বাজেট উপস্থাপন কররেন।

 

বাজেটে মোট ২ কোটি ২০ লাখ ৮৭ হাজার টাকা আয় ও ব্যয় ২ কোটি ১৮ লাখ ৩৭ হাজার টাকা দেখানো হয়েছে।

বাজেটে উদ্বৃত্ত ধরা হয়েছে ২ লাখ ৫০ হাজার টাকা। বাজেট আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম হোসেন, সলঙ্গা ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম,

 

ইউনিয়ন যুব লীগের যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোতালেব হোসেন, শ্রমিক লীগ নেতা ছানোয়ার হোসেন, কৃষকলীগ নেতা নজরুল ইসলাম সহ অনেকে।

এ ছাড়াও সলঙ্গা ইউনিয়ন পরিষদের ১২ জন সদস্য উপস্থিত ছিলেন।এরা হলেন, আফরোজা খাতুন, নাজমা খাতুন, হাওয়া খাতুন, রফিকুল ইসলাম মন্টু, শরিফুল ইসলাম, মীর খালেক, শরীফুল ইসলাম শরীফ, আ: বারীক, ওবায়দুল হক সুজন, শহীদুল ইসলাম, দেলোয়ার হোসেন, মনিরুজ্জামান মনি।

 

এ ছাড়াও বাজেট সভায় রাজনৈতিক ও স্থানীয় ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা পেশার জনগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!