সরিষাবাড়ীতে গভণীং বডির মেয়াদ বৃদ্ধি করণে  অধ্যক্ষকে চাপ প্রয়োগ ও হুমকির অভিযোগ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সরিষাবাড়ীতে গভণীং বডির মেয়াদ বৃদ্ধি করণে  অধ্যক্ষকে চাপ প্রয়োগ ও হুমকির অভিযোগ : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
খাসিকাণ্ডে আলোচিত সেই জাপানপ্রবাসী জুনায়েদ অবশেষে বিয়ে করলেন চা-শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ করলেন প্রধানমন্ত্রী মাদারীপুরের শিবচরে পুকুর থেকে উদ্ধার বৃদ্ধের পরিচয় শনাক্ত কলকাতায় হোটেলে আগুন, নিহত ৯ জনই বাংলাদেশি নতুন খেলোয়াড়দের বরণে রিয়াল মাদ্রিদের দীর্ঘদিনের ঐতিহ্যে বড় পরিবর্তন বিশ্বজুড়ে ৪২ লাখ মানুষের পাশে কাতার রেড ক্রিসেন্ট: ২০২৬ সালের অর্জনের চিত্র আজ বুধবার ১৯ আগস্ট ২০২৬: দেশের আবহাওয়ার পূর্বাভাস আজ বুধবার ১৯ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: কেমন কাটবে আপনার আজকের দিনটি আজ বুধবার ১৯ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ বুধবার ১৯ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা

সরিষাবাড়ীতে গভণীং বডির মেয়াদ বৃদ্ধি করণে  অধ্যক্ষকে চাপ প্রয়োগ ও হুমকির অভিযোগ

সরিষাবাড়ি (জামালপুর) সাইয়‍্যেদ মাহমুদ
  • প্রকাশিত : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩

জামালপুরের সরিষাবাড়ী গভণীং বডির মেয়াদ বৃদ্ধি করণে অধ্যক্ষকে চাপ প্রয়োগ ও হুমকির অভিযোগ উঠেছে।

সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা কলেজ গভণীং বডির মেয়াদ বৃদ্ধি করণে পৌর মেয়রের নাম ভাঙ্গিয়ে অধ্যক্ষকে চাপ প্রয়োগ ও অসদাচরণ সহ নান হুমকি’র অভিযোগ উঠেছে।

এ ঘটনাটি গতকাল রোববার বিকেলে সরিষাবাড়ীর মাহমুদা সালাম মহিলা কলেজে ঘটেছে। এ দিকে পৌর মেয়রের নির্দেশ পালন করতে পৌর ওর্য়াাড় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর অধ্যক্ষের প্রতি অসদাচরণ ও অকথ্য ভাষা প্রয়োগ করার ভুল বুঝতে পেরে অধ্যক্ষের হাত ধরে ক্ষমাও চেয়ে নেন।

কলেজ সুত্রে জানা গেছে, সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা কলেজ গভণীং বডির পরিচালনা কার্যক্রম সুষ্ঠ ভাবে অব্যাহত রাখার স্বার্থে শিক্ষা প্রতিষ্ঠানটির গভনিং বডির সভাপতি হিসেবে বীর মুক্তিযোদাদ্ধা লুৎফর রহমান লুলু , বিদ্যোৎসাহী সদস্য হিসেবে এড়ভোকেট জহুরুল ইসলাম মানিক এবং শিক্ষক প্রতিনিধি হিসেবে কলেজের প্রভাশক খোরশেদ আলম এর নাম জাতীয় বিশ্ববিদ্যালয়ে গত ২০২২ সালের ১১ আগষ্ট প্রেরণ করেন কলেজের অধ্যক্ষ আকতারুজ্জামান।

কিন্ত কলেজের অধ্যক্ষ আকতারুজ্জামান স্বাক্ষরিত প্রেরীত এড়হক কমিটি উপেক্ষা করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাবেক সিন্ডিকেটের এক প্রভাবশালী সদস্য প্রভাব খাটিয়ে কতিপয় অসাধূ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা নিয়ম বর্হিভুতভাবে সরিষাবাড়ী পৌর সভার মেয়র মনির উদ্দিনকে ৬ মাসের জন্য এডহক কমিিিটতে মনোনীত করা হয়।

এডহক কমিটিতে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে শহিদুল ইসলাম ও শিক্ষক প্রতিনিধি হিসেবে কলেজের মাকেটিং বিভাগের প্রভাষক সাখাওয়াত হোসেন পল্লব ও পদাধিকার বলে সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা কলেজের অধ্যক্ষ সদস্য সচিব হিসেবে গত ২০২২ইং সালের ১লা সেপ্টেম্বর কমিটি নিয়ে আসে।

এর পরেও ২য় বারের মত একই কমিটির মেয়াদ চলতি মাসের ১লা সেপ্টেম্বর এড়হক কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে। ৩য় মেয়াদেও আবারও মেয়াদ উত্তীর্ণ কমিটির মেয়াদ বৃদ্ধির জন্য সরিষাবাড়ী পৌর সভার মেয়র মনির উদ্দিন এর নাম ভাঙ্গিয়ে সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা কলেজের মার্কেটিং বিভাগের প্রভাষক সাখাওয়াত হোসেন পল্লব এর নেতৃত্বে ১০/১৫ জন নেতা-কর্মী নিয়ে গতকাল রোববার বিকেলে সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা কলেজের অধ্যক্ষ আকতারুজ্জামান এর কক্ষে প্রবেশ করে।

অধ্যক্ষকে হুমকি স্বরূপ এড়হক কমিটির মেয়াদ বৃদ্ধির জন্য চাপ প্রয়োগ করে। তাদের চাপ প্রয়োগ করার বিষয়টি পৌর মেয়রের সাথে সম্বনয় করা কথা জানালে তারা উত্তেজিত হয়ে অধ্যক্ষের টেবিল থাপড়াতে থাকে।

এ সময় পৌর আওয়ামী লীগের সহ সভাপতি ও আরামনগর ট্রাক পরিবহন সমিতির সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম তারা,ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক হুমায়ন কবীর, উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী মারুফ হোসেন, সহ ১৫ থেকে ২০ জন অধ্যক্ষকে মুহুর্তের মধ্যে পূর্বের কমিটির মেয়াদ বৃদ্ধির পত্র পাঠানোর সহ পৌর মেয়রের কার্যালয়ে জোর করে নিয়ে যাওয়ার হুমকি প্রদান করা হয়।

এ সময় কলেজের প্রভাশক জাহাঙ্গীর আলম, প্রভাশক আসাদুজ্জামান, উপজেলা ছাত্রলীগেরসহ সভাপতি ফায়জুল আহসান নীরব সহ কতিপয় কর্মচারীগন উপস্থিত ছিলেন। এ ঘটনায় স্থানীয় সুধী সমাজ ও কলেজের শিক্ষক কর্মচারীদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।

এ ব্যাপরে সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা কলেজের মার্কেটিং বিভাগের প্রভাষক সাখাওয়াত হোসেন পল্লব জানান, পৌর মেয়র এর আমাকে পাঠিয়েছেন কমিটির মেয়াদ বৃদ্ধি করার ম্যাসেজটি পৌছানোর জন্য। তিনি আরও বলেন কমিটির মেয়াদ বৃদ্ধির পত্র পাঠাতে অধ্যক্ষ তালবাহানা করছেন।

এ ব্যাপারে সরিষাবাড়ী পৌর সভার মেয়র মনির উদ্দিন বলেন, কেবা কারা অধ্যক্ষের কাছে লোকজন পাঠাইছে তাহা আমার কিছুই জানা নেই। তিনি আরও বলেন, আমি তো অধ্যক্ষকে বলেছি যাকে মনে চায় তাকেই কমিটিতে নাম দিয়ে কমিটি করে পাঠিয়ে দেয়ার কথা বলা হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা কলেজের অধ্যক্ষ আকতারুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পৌর মেয়র মনির উদ্দিন এর লোকজনের চাপ প্রয়োগ, অসদাচরণ সহ নানা হুমকিতে আমি নিরাপত্তাহীনতায় আছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!