শিবগঞ্জে প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জনসভা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
শিবগঞ্জে প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জনসভা : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ মঙ্গলবার ২৫ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ মঙ্গলবার ২৫ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা সরকারের গঠনমূলক সমালোচনায় সক্রিয় থাকার পরামর্শ সম্পাদকদের, সহিংসতা পরিহারের আহ্বান সমাজ পরিবর্তনের নেতৃত্বে আলো ছড়াচ্ছেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নিষেধাজ্ঞার শঙ্কায় বিপর্যস্ত ইরানের অর্থনীতি: ডলারের বিপরীতে রিয়ালের রেকর্ড দরপতন কঠোর ভাবমূর্তি ভেঙে জেন-জির মন জয়ে ইনস্টাগ্রামে মোদি: কতটা সফল বিজেপি? এনএসডিএ’র সদস্য পদে নিয়োগ পেলেন ড. এম. মুজিবুর রহমান বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে ৮ পদে নিয়োগ: আবেদন করুন ২৩ সেপ্টেম্বরের মধ্যে কাউনিয়ায় শিক্ষক কর্মচারীদের মাঝে গাছের চারা বিতরণ মুসলিম নারীদের ইতিহাস ও অবদান সংরক্ষণে কাতারের বৈশ্বিক উদ্যোগ ‘আলফু মুসলিমাহ

শিবগঞ্জে প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জনসভা

চাঁপাইনবাবগঞ্জ (সদর) থেকে ) হাফিজুর রহমান
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
শিবগঞ্জে প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জনসভা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গোলাম রাব্বানীর জনসভা

 

শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয় মাঠে আজ ১৭ই মে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৪২তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।

 

বুধবার বিকালের জনসভায় দুপুরের পর থেকেই সভাস্থালে উপজেলার বিভিন্ন স্থান থেকে জনসাধানের উপস্থিতি লক্ষ করা যায়।

 

সভা শুরুর আগেই মাঠ লোকারণ্যে পরিণত হয়। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন ধরণের প্ল্যা-কার্ড, ব্যানার হাতে নিয়ে জনসভায় উপস্থিত হতে থাকে। মহিলাদের উপস্থিতিও চোখে পড়ার মত। বিভিন্ন শ্লোগানে মুখরিত হতে থাকে সভাস্থল।

জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-৪৩ শিবগঞ্জ-১ আসনের সাবেক সাংসদ ও পল্লীবিদ্যুৎ আন্দোলনের নেতা গোলাম রাব্বানী।

তার নির্বাচিত সময়কালের উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরেন। পাশাপাশি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন চিত্রও উপস্থিত জনগণের সামনে উপস্থাপন করেন।

বাংলাদেশকে একটি স্মার্ট দেশ গড়ার লক্ষ্যে আগামী নির্বাচনে আওয়ামীলীগকে বিজয়ী করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!