লাকসামে কর্ণফুলী এক্সপ্রেসের ইঞ্জিনসহ তিন বগি লাইনচ্যুত
- আপডেট সময় : ০৩:২২:০৫ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
লাকসামে কর্ণফুলী এক্সপ্রেসের ইঞ্জিনসহ তিন বগি লাইনচ্যুত
কুমিল্লার লাকসাম ও নাঙ্গলকোট উপজেলার মাঝামাঝি নাওটি ও আজগরা এলাকা দিয়ে যাওয়ার পথে চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে ট্রেনটির ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়। তবে সৌভাগ্যবশত এই ঘটনায় কোনো যাত্রী হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
দুর্ঘটনার পর ঢাকা অভিমুখী আপলাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর বিষয়টি নিশ্চিত করেছেন।
পড়ুন>>প্রশ্নফাঁসের অভিযোগে বিএআরসির সহকারী পরিচালক সোহাগ গ্রেপ্তার
তিনি জানান, উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য লাকসাম রেলওয়ে জংশন থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। সেখানে রেলওয়ে পুলিশের সদস্যরাও রয়েছেন।
এদিকে কুমিল্লা রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার শেখ আনোয়ার হোসেন জানিয়েছেন, এই দুর্ঘটনার ফলে ট্রেনের সময়সূচিতে তেমন বড় কোনো বিপর্যয় ঘটছে না। ডাউনলাইনের মাধ্যমে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে এবং চট্টগ্রামের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ ব্যবস্থা সচল রাখা হয়েছে। এতে ট্রেনের যাত্রীরা ভোগান্তিতে পড়েন এবং গন্তব্যে পৌঁছাতে বিলম্বের আশঙ্কা তৈরি হয়।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























