ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

র‍্যাবের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৩৪:১৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

র‍্যাবের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’

আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকা বিশেষায়িত বাহিনী র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করা হয়েছে। এর পরিবর্তে এখন থেকে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি নামে বাহিনীটি তাদের কার্যক্রম পরিচালনা করবে। বাহিনী প্রধান আহসান হাবীব পলাশ জানিয়েছেন, গেজেট প্রকাশের পর আজ বুধবার থেকেই নতুন নামে দাপ্তরিক সব কাজ শুরু হয়েছে।

নতুন লোগো ও পরিচয়ে কার্যক্রম শুরু করলেও লোগোর নকশায় বড় কোনো পরিবর্তন আনা হয়নি। তবে বাহিনীটির বিভিন্ন ইউনিটের সাম্প্রতিক সংবাদ বিজ্ঞপ্তিগুলোতে এখন ‘এসআরবি বাংলাদেশ’ নাম ও লোগো ব্যবহার করতে দেখা গেছে। গত ১০ সেপ্টেম্বর জাতীয় সংসদে এই বাহিনী পুনর্গঠনের বিল পাস হয় এবং মঙ্গলবার সরকারি প্রজ্ঞাপন জারির মাধ্যমে তা আইনি রূপ পায়।

পড়ুন>>গাজায় ভবন ধসে ২০ জনের মৃত্যু, নিখোঁজ শতাধিক

উল্লেখ্য, ২০০৪ সালের ২৬ মার্চ তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময় র‍্যাব গঠন করা হয়েছিল। প্রতিষ্ঠার পর থেকেই আইনশৃঙ্খলা রক্ষায় বাহিনীটির কার্যক্রম নিয়ে নানা বিতর্ক তৈরি হয়। বিশেষ করে বিচারবহির্ভূত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বিভিন্ন সময় র‍্যাবকে বিলুপ্ত করার দাবি ওঠে। এর ধারাবাহিকতায় ২০২১ সালের ১০ ডিসেম্বর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের দায়ে র‍্যাব ও এর সাত উচ্চপদস্থ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।

পড়ুন>>মক্কার দিকে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

পরবর্তীতে ২০২৪ সালের ১০ ডিসেম্বরে জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী প্রেক্ষাপটে বিএনপি কর্তৃক গঠিত পুলিশ প্রশাসন সংস্কার বিষয়ক কমিটিও র‍্যাব বিলুপ্তির সুপারিশ করেছিল। শেষ পর্যন্ত সরকার বাহিনীটিকে পুরোপুরি বিলুপ্ত না করে কর্মপরিধি ও কাঠামো পুনর্বিন্যস্ত করার সিদ্ধান্ত নেয়। এই পরিবর্তনের মাধ্যমে এখন থেকে নতুন নামে বাহিনীটি দায়িত্ব পালন করবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

র‍্যাবের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’

আপডেট সময় : ০৫:৩৪:১৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬