ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি মূল্যে এলপিজি বিক্রি নিশ্চিতের নির্দেশ, অমান্যে কঠোর হুঁশিয়ারি সিলেটে হামের উপসর্গে ১৭ বছর বয়সী কিশোরের মৃত্যু সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি: ইসি সচিব এক কাপ কফির নেপথ্যে: কৃষকের শ্রম থেকে ভোক্তার টেবিল দিনাজপুরের বিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর প্রাণহানি পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রে ২০০ জনের নিয়োগ কাতারে স্বল্প আয়ের পরিবারের সহায়তায় রফিক ও কাতার চ্যারিটির শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালে ভারত ভূরুঙ্গামারীতে পিপিআর রোগের বিনামূল্যে টিকাদান কর্মসূচির উদ্বোধন

রূপগঞ্জে ছাত্রলীগনেতাকে ছাড়িয়ে নিতে এলোপাতাড়ি গুলিবর্ষণে ব‍্যবসায়ীর মৃত‍্যু

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৩২:৫৯ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫ ১০২ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রূপগঞ্জে ছাত্রলীগনেতাকে ছাড়িয়ে নিতে এলোপাতাড়ি গুলিবর্ষণে ব‍্যবসায়ীর মৃত‍্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জের নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে ছাড়িয়ে নিতে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

এ সময় মামুন নামে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছে। এদিকে এলাকাবাসী ছাত্রলীগ নেতাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন। মঙ্গলবার (১০ জুন) বিকালে উপজেলার ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মামুন রূপঞ্জের ভুলতা মাঝিপাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি (ইন্টেলিজেন্স) সালাউদ্দিন কাদের জানান, ৫ আগস্ট সরকার পতনের পর এলাকা থেকে গা ঢাকা দিয়েছিল উপজেলার ভুলতা ইউনিয়নের নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছাব্বির হোসেন খোকা।

পড়ুন>>সুন্দরগঞ্জে হত্যা মামলার আসামি সুমন মিয়ার বাড়ির পুকুর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার; আটক-১

গত কয়েকদিন ধরে এলাকায় প্রবেশ করে নানা অপকর্ম করার চেষ্টা করছিল সে। মঙ্গলবার বিকালে ভুলতা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক বাদলের লোকজনসহ স্থানীয় এলাকাবাসী তাকে আটক করে।

তিনি বলেন, খোকাকে আটকের খবর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবের ভাতিজা চিহ্নিত সন্ত্রাসী জাইদুল ইসলাম বাবু জানতে পেরে তাকে ছাড়িয়ে নিতে পিস্তল দিয়ে গুলি বর্ষণ করে।

এ সময় গুলিবিদ্ধ হয় এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী মামুন। এলাকাবাসী জড়ো হয়ে ধাওয়া করলে পালিয়ে যায় বাবু। উত্তেজিত এলাকাবাসী ছাত্রলীগ নেতা খোকাকে গণধোলাই দিয়ে রূপগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

পুলিশ কর্মকর্তা আরও জানান, গুলিবিদ্ধ গুরুতর আহত ব্যবসায়ী মামুনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে মঙ্গলবার রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় রাতে নিহতের বড় ভাই বাদল বাদী হয়ে ১৬ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা করেছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রূপগঞ্জে ছাত্রলীগনেতাকে ছাড়িয়ে নিতে এলোপাতাড়ি গুলিবর্ষণে ব‍্যবসায়ীর মৃত‍্যু

আপডেট সময় : ১২:৩২:৫৯ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫