ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি মূল্যে এলপিজি বিক্রি নিশ্চিতের নির্দেশ, অমান্যে কঠোর হুঁশিয়ারি সিলেটে হামের উপসর্গে ১৭ বছর বয়সী কিশোরের মৃত্যু সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি: ইসি সচিব এক কাপ কফির নেপথ্যে: কৃষকের শ্রম থেকে ভোক্তার টেবিল দিনাজপুরের বিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর প্রাণহানি পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রে ২০০ জনের নিয়োগ কাতারে স্বল্প আয়ের পরিবারের সহায়তায় রফিক ও কাতার চ্যারিটির শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালে ভারত ভূরুঙ্গামারীতে পিপিআর রোগের বিনামূল্যে টিকাদান কর্মসূচির উদ্বোধন

সুন্দরগঞ্জে হত্যা মামলার আসামি সুমন মিয়ার বাড়ির পুকুর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার; আটক-১

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) থেকে জয়ন্ত সাহা যতন
  • আপডেট সময় : ১২:০০:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫ ১২২ বার পড়া হয়েছে

সুন্দরগঞ্জে হত্যা মামলার আসামি সুমন মিয়ার বাড়ির পুকুর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার; আটক-১

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুন্দরগঞ্জে হত্যা মামলার আসামি সুমন মিয়ার বাড়ির পুকুর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার; আটক-১

সুন্দরগঞ্জে হত্যা মামলার আসামি সুমন মিয়ার বাড়ির পুকুর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার; আটক-১।
গাইবান্ধার সুন্দরগঞ্জে বিএনপি নেতা ইলিয়াস মিয়া হত্যার প্রধান আসামি সুমন মিয়ার বাড়ির পুকুর থেকে দেশীয় অস্ত্র (হাসুয়া) উদ্ধার করেছে সুন্দরগঞ্জ থানা পুলিশ। এঘটনায় স্বপ্না বেগম (৩৫) নামে একজন মহিলাকে আটক করা হয়েছে।

স্বপ্না বেগম বিএনপি নেতা ইলিয়াস হত্যার প্রধান আসামি সুমন মিয়ার ভাবি এবং নীল মিয়ার স্ত্রী।

মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরগঞ্জ থানা পুলিশ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের খানাবাড়ি গ্ৰামে বিএনপি নেতা ইলিয়াস হত্যার আসামি সুমন মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে বাড়ির পাশের পুকুর থেকে ৬টি দেশীয় অস্ত্র (হাসুয়া)  উদ্ধারসহ একজনকে আটক করে।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, পুলিশ আসার খবর পেয়ে হত্যা মামলার প্রধান আসামি সুমন মিয়ার ভাবি স্বপ্না বেগম তার বাড়ির পাশের এক পুকুর থেকে অস্ত্রগুলো অন্য আর এক পুকুরের লুকিয়ে রাখার চেষ্টা করছিল। সে সময় এলাকাবাসী দেখে ফেলে। পরে পুলিশ ও এলাকাবাসীসহ অস্ত্রগুলো উদ্ধার সহ স্বপ্না বেগমকে আটক করা হয়।

পড়ুন>> স্মৃতির টানে; প্রিয় ভূমে: মোহনগঞ্জে অনুষ্ঠিত হলো ঈদ পুনর্মিলনী ২০২৫

সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ বলেন, বিএনপি নেতা ইলিয়াস হত্যার মামলার আয়ু এসআই শামসুল হক গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, হত্যা মামলার প্রধান আসামি সুমন মিয়ার বাড়িতে দেশীয় অস্ত্র লুকায়িত রয়েছে, তারই প্রেক্ষিতে আজ বিকেলে এসআই শামসুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সুমন মিয়ার বাড়ির পুকুর থেকে দেশীয় অস্ত্রগুলো উদ্ধার করে এবং একজনকে আটক করে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে শুক্রবার (৬ জুন) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ইলিয়াস মিয়া নিজ বাড়ির অদূরে একটি মৎস্য খামার থেকে ফেরার পথে গানডার বিল খানাবাড়ি এলাকায় কয়েকজন দুর্বৃত্ত তাকে অতর্কিতভাবে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। তার আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্বজনরা তাকে গুরুতর আহত অবস্থায় সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে শনিবার বিকেলে তিনি মারা যান।

নিহত ইলিয়াস মিয়া উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র খানাবাড়ি গ্রামের মৃত আবদুল ব্যাপারীর ছেলে। তিনি সর্বানন্দ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এ ঘটনায় নিহত বিএনপি নেতা ইলিয়াস মিয়ার স্ত্রী মোছাঃ লিপি বেগম বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় ১০জনের নাম উল্লেখ পূর্বক আরো ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সুন্দরগঞ্জে হত্যা মামলার আসামি সুমন মিয়ার বাড়ির পুকুর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার; আটক-১

আপডেট সময় : ১২:০০:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫