রাণীশংকৈল সীমান্তে ভারতের অভ্যন্তরে ঘাস কাটতে গিয়ে বিজিবির হাতে আটক - : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রাণীশংকৈল সীমান্তে ভারতের অভ্যন্তরে ঘাস কাটতে গিয়ে বিজিবির হাতে আটক - : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
সোমবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন তীব্র গরমে বিদ্যুতের ঘাটতি সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়ালো, বাড়ছে লোডশেডিংয়ের ভোগান্তি পিওকে ভারতের দখলে নেওয়ার দাবি জানালেন শুভেন্দু অধিকারী জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর আজকের খেলার খবর: ইংল্যান্ড-পাকিস্তান টেস্ট ও রিয়াল মাদ্রিদের ম্যাচ ৩০ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: কেমন কাটবে আপনার আজকের দিনটি ৩০ আগস্ট ২০২৬; আজকের আবহাওয়া: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও উপকূলে ৩ নম্বর সতর্ক সংকেত আজ রবিবার ৩০ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ রবিবার ৩০ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা বিধবার ছাগল চুরি: অটোরিকশার সূত্র ধরে গ্রেপ্তার ৩ যুবক

রাণীশংকৈল সীমান্তে ভারতের অভ্যন্তরে ঘাস কাটতে গিয়ে বিজিবির হাতে আটক –

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
রাণীশংকৈল সীমান্তে ভারতের অভ্যন্তরে ঘাস কাটতে গিয়ে বিজিবির হাতে আটক -৪
রাণীশংকৈল সীমান্তে ভারতের অভ্যন্তরে ঘাস কাটতে গিয়ে বিজিবির হাতে আটককৃতরা।

 

 

রাণীশংকৈল সীমান্তে ভারতের অভ্যন্তরে ঘাস কাটতে গিয়ে বিজিবির হাতে আটক -৪

 

 

রাণীশংকৈল সীমান্তে ভারতের অভ্যন্তরে ঘাস কাটতে গিয়ে বিজিবির হাতে আটক -৪।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্তে ৪ জন বাংলাদেশীকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে ভারতীয় সীমান্তের ডাঙ্গীপাড়া নামক স্থান দিয়ে ভারতের ভূখণ্ডে ঘাস কাটতে গেলে টহলরত বিজিবি তাদের আটক করে।

 

 

ধর্মগড় সীমান্ত বিজিবি ক্যাম্পসূত্র জানায়, এদিন দুপুরে সীমান্তের পিলার-৩৭৪/১ এর বিপরীতে ২৫০ গজ ভারতীয় অভ্যন্তরে ইসমাইল হোসেনের ছেলে ইলিহাস আলী(৭২)

 

 

ছইব আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৫৫), ইয়াজুল হকের ছেলে কামাল হোসেন (৩৫) ও দেলোয়ার হোসেনের ছেলে বাদশা মিয়া(৩২) কে আটক করা হয়। এরা সবাই পাশ্ববর্তী হরিপুর উপজেলার মরাধার এলাকার বাসিন্দা।

পড়ুন>> ডোমারে ৫০ বোতল ফেনসিডিলসহ আশিকুর গ্রেফতার

 

ঘটনার দিন এই ৪ বাংলাদেশী ঘাস কাটার উদ্দেশ্যে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করলে বিএসএফ এর নজরে পড়ে। বিএসএফ সাথে সাথে সংশ্লিষ্ট বিজিবি কর্তৃপক্ষকে বিষয়টি ফোনে জানালে ধর্মগড় সীমান্তের টহলরত দল বিজিবি নায়েক আজহারুল ইসলামের নেতৃত্বে তাদের আটক করে বাংলাদেশের বিজিবি ক্যাম্পে নিয়ে আসে।

 

 

এ বিষয়ে ধর্মগড় সীমান্তের বিজিবির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মমিনুর জানান ভারতীয় সীমান্তে অনুপ্রবেশ করে ঘাস কাটতে যাওয়ার অপরাধে ৪ বাংলাদেশীকে আটক করা হয়েছে। এদের রাণীশংকৈল থানায় সোপর্দ করা হবে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!