ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্প: আমার সমর্থন পাওয়ায় নেতানিয়াহু নিশ্চিত পরাজয় এড়িয়েছেন ব্যালন ডি’অর না জিতলেও আত্মবিশ্বাসী লামিন ইয়ামাল: আসবে আমার সময়ও আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে নিরাপত্তা ঘটনায়, অভিযোগে জড়িত ব্যক্তি ড্যাব গাজীপুর কর অঞ্চলে ৩৪টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি স্পেনের মালাগার সঙ্গে সহযোগিতার ক্ষেত্র বাড়াতে চায় বাংলাদেশ বাংলাদেশে কার্যালয় খুলতে জেবিআইসিকে প্রধানমন্ত্রীর আহ্বান সরকারি বেতন দিতে ব্যাংক থেকে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩ হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের

রাণীশংকৈলে ২টি ইটভাটার মালিককে ২ লক্ষ টাকা জরিমানা

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) থেকে হুমায়ুন কবির
  • আপডেট সময় : ০৭:৪১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪ ২৮৯ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে ২টি ইটভাটার মালিককে ২ লক্ষ টাকা জরিমানা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈলে ২টি ইটভাটার মালিককে
২ লক্ষ টাকা জরিমানা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকাসহ নিয়ম বহির্ভূতভাবে ভাটা স্থাপন,পরিবেশ দূষণ ও ইট পোড়ানোর অপরাধে জেএমকে ও ফোরস্টার নামে দুটি ইটভাটায় দুই লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এ আদালত পরিচালনা করেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ঠাকুরগাঁও)শামছুজ্জামান আসিফ। শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ভাংবাড়ি মহেশপুর এলাকায় ওই ভাটা দুটিতে অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ এর ১৫ (১) ধারায় দুই ভাটার দুই মালিককে ১ লক্ষ টাকা করে মোট ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সেইসাথে জেএমকে ভাটার নামে হাইকোর্টে অভিযোগ থাকার কারণে জরিমানার পাশাপাশি ওই ভাটার একাংশ ভেঙে দেওয়া হয়েছে।

সেইসাথে ভাটা দুটির কাগজপত্র ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের অনুমোদন না পাওয়া পর্যন্ত ইট পোড়ানো বন্ধ রাখার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও আর্ম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো.মাহবুবুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, নিয়ম বহির্ভূতভাবে ভাটা চালানোর দায়ে চলমান অভিযানের অংশ হিসাবে ওই ইটভাটা দুটিতে জরিমানা করা হয়েছে।

এছাড়াও জেএমকে ভাটার বিরুদ্ধে হাইকোর্টে অভিযোগ রয়েছে। পর্যায়ক্রমে সমগ্র জেলায় এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈলে ২টি ইটভাটার মালিককে ২ লক্ষ টাকা জরিমানা

আপডেট সময় : ০৭:৪১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪