রাণীশংকৈলে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত
- আপডেট সময় : ০৪:৪৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬ ৩৫০১২ বার পড়া হয়েছে
রাণীশংকৈলে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ১৭১তম ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (৩০ জুন) সকালে সমিতির কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে একই স্থানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উপজেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সভাপতি সিংরাই সরেন মানিক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সমাজসেবক নাসিরুদ্দিন, খ্রিস্টান অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি রাজেন্দ্র নাথ রায়, রাণীশংকৈল উপজেলা শাখার সাবেক সভাপতি গোপন মরমু সুগা, সাবেক সম্পাদক কবিরাজ মরমু, ইএসডিও থ্রাইভ প্রকল্পের পরিচালক আরফিনা আক্তার এবং সিডিও কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার ফজলুল করিম।
পড়ুন>> রাণীশংকৈলে বাক্প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজা
বক্তারা বলেন, ১৮৫৫ সালের সাঁওতাল বিদ্রোহ ছিল শোষণ, বৈষম্য ও বঞ্চনার বিরুদ্ধে আদিবাসী জনগোষ্ঠীর আত্মমর্যাদা, ন্যায্য অধিকার এবং স্বাধীন অস্তিত্ব রক্ষার এক ঐতিহাসিক সংগ্রাম। এই বিদ্রোহ আজও ন্যায়বিচার ও অধিকার আদায়ের অনুপ্রেরণা হিসেবে বিবেচিত হয়।
পড়ুন>> সুপারি বাগানে গাঁজা চাষ: পুলিশের অভিযানে জব্দ
তারা নতুন প্রজন্মের কাছে সাঁওতাল বিদ্রোহের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরার পাশাপাশি আদিবাসী সংস্কৃতি, ভাষা, ঐতিহ্য ও সাংবিধানিক অধিকার সংরক্ষণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত উপজেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























