রাণীশংকৈলে একটি কবরস্থান থেকে ১০টি কঙ্কাল উধাও  : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রাণীশংকৈলে একটি কবরস্থান থেকে ১০টি কঙ্কাল উধাও  : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
রবিবার ৯ আগস্ট ২০২৬; আজকের রাশিচক্র: কেমন কাটবে আজকের দিনটি রবিবার, ৯ আগস্ট ২০২৬: আজকের আবহাওয়ার পূর্বাভাস আজ রবিবার ৯ আগষ্ট: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ রবিবার ৯ আগষ্ট: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬: বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই কাউনিয়া রেলবাজার পরিবহন সমিতির নির্বাচন সভাপতি ফিরোজ, সম্পাদক সিরাজুল ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ২ বিশ্বনাথে সরকারী আদেশ অমান্য করে রাতের আধাঁরে গেইট নির্মাণের অভিযোগ ঠাকুরগাঁওয়ে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু অল্প কিছুদিনের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

রাণীশংকৈলে একটি কবরস্থান থেকে ১০টি কঙ্কাল উধাও 

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • প্রকাশিত : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
রাণীশংকৈলে একটি কবরস্থান থেকে ১০টি কঙ্কাল উধাও 

 

 

রাণীশংকৈলে একটি কবরস্থান থেকে ১০টি কঙ্কাল উধাও

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল‌‌‌ উপজেলার একটি গোরস্তান থেকে করব খুঁড়ে ১০টি কঙ্কাল চুরির ঘটনাটি জানতে পেরেছে শুক্রবার (১৮ জুলাই) দুপুরে।উপজেলার লেহেম্বা ইউনিয়নের গোগর গ্রামের ঢাকাডাঙ্গী গোরস্থানে এই ঘটনা ঘটে।

 

 

এর মধ্যে ওই এলাকার তরিকুল ইসলামের বাবা মৃত রমজান আলী, আবু সাঈদের মা কুমেরজানসহ ১০ জনের কঙ্কাল চুরি হয়েছে। বিষয়টি জানাজানির পর ওই এলাকার মানুষের মধ্যে চরম আতংক ছড়িয়ে পড়ছে। গোগর ঢাকাডাঙ্গী গোরস্থানের সভাপতি সাদেকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার দিন স্থানীয় বাসিন্দা তরিকুল ইসলামের বাবাকে এই কবরস্থানে দাফন করা হয়।

পড়ুন>> কৃষিতে প্রযুক্তির বিপ্লব: ভূরুঙ্গামারীর কৃতি সন্তান শাহিনুরের এআই মডেল উদ্ভাবন

 

তরিকুল ইসলাম প্রতি শুক্রবার জুম্মার নামাজ শেষে তাঁর বাবার কবর জিয়ারত করেন। একইভাবে শুক্রবার জুম্মার নামাজ শেষে বাবার কবর জিয়ারত করতে এসে সে দেখতে পায় কবরের মাটি খোঁড়া এবং বাঁশের চাটাই সরানো। এবং পাশে থাকা কয়েকটি কবরের ওপরের মাটি ও বাঁশের চাটাই সরানো অবস্থায় আছে।

 

 

 

বিষয়টি তাৎক্ষণিক স্থানীয়দের জানালে তারা এসে ওই কবরগুলোর ভিতরে টর্চ লাইট দিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখতে পান, গোরস্থানের ১০টি কবরের ভেতেরে কঙ্কাল নেই। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

 

 

আমরা এ ধরনের নেক্কারজনক কর্মকাণ্ডের সাথে জড়িতদের ধরে চরম শাস্তির দাবি জানাচ্ছি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।

 

 

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরশেদুল হক জানান, স্থানীয়দের কাছে জানতে পেরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে । আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। এ ব্যাপারে এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!